শারজাহ থেকে করাচি যাওয়ার পথে ৫ ক্রুসহ কার্গো বিমান নিখোঁজ
সংযুক্ত আরব আমিরাতের শারজাহ থেকে পাকিস্তানের করাচির উদ্দেশে ছেড়ে আসা একটি কার্গো বিমানের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে। বিমানটিতে পাঁচজন ক্রু সদস্য ছিলেন। পাকিস্তানের স্থানীয় সময় মঙ্গলবার (৭ জুলাই) রাতে উড্ডয়নের কিছু সময় পর বিমানটির নেভিগেশন সিস্টেমে ত্রুটি দেখা দেয়। এরপর বিমানটির সঙ্গে এয়ার ট্রাফিক কন্ট্রোলের যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায়।
