Below Main Menu
মেনু
News16
শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬, ঢাকা
কনভার্টার

সর্বশেষ সংবাদ

মোট ৫৬৬টি সংবাদ
রান্নার সময় সবুজ হয়ে গেল গরুর মাংস, তদন্তে পুলিশ
সারাদেশ

রান্নার সময় সবুজ হয়ে গেল গরুর মাংস, তদন্তে পুলিশ

২৩ জুলাই ২০২৬

খুলনার পাইকগাছায় পিকনিকের জন্য কেনা গরুর মাংস রান্না করতে গিয়ে অস্বাভাবিকভাবে রং পরিবর্তনের ঘটনা ঘটেছে। রান্নার জন্য কড়াইতে দেওয়ার কয়েক মিনিটের মধ্যেই মাংসের রং গাঢ় সবুজ হয়ে যায় বলে দাবি করেছেন সংশ্লিষ্টরা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মাংসের নমুনা জব্দ করেছে। বুধবার (২২ জুলাই) দুপুরে পাইকগাছা পৌরসভার একটি প্রতিষ্ঠানের কর্মচারীরা পিকনিকের আয়োজন করেন। এ উপলক্ষে তারা পাইকগাছা মাংস বাজারের ব্যবসায়ী ইসমাইল কসাইয়ের দোকান থেকে ফ্রিজে সংরক্ষিত ২ কেজি ৯০০ গ্রাম গরুর মাংস কেনেন। স্থানীয় সূত্রে জানা গেছে, মাংস ধুয়ে রান্নার জন্য কড়াইতে দেওয়ার পর ধোয়ার পানি কালচে হয়ে যায়। পরে কয়েক মিনিটের মধ্যে মাংসের রং গাঢ় সবুজে পরিবর্তিত হতে থাকে বলে উপস্থিত ব্যক্তিরা জানান। এ দৃশ্য দেখে রান্নার দায়িত্বে থাকা ব্যক্তিরা আতঙ্কিত হয়ে পড়েন। পরে খবরটি এলাকায় ছড়িয়ে পড়লে উৎসুক মানুষ ঘটনাস্থলে ভিড় করেন। খবর পেয়ে পাইকগাছা থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মাংসের নমুনা আলামত হিসেবে জব্দ করে থানায় নিয়ে যায়। ঘটনার পর স্থানীয়দের মধ্যে খাদ্যনিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। এলাকাবাসীর অভিযোগ, ওই মাংস ব্যবসায়ীর বিরুদ্ধে এর আগেও বাসি বা নিম্নমানের মাংস বিক্রি এবং ওজনে কারচুপির অভিযোগ উঠেছিল। তারা বাজারে খাদ্যের মান নিয়ন্ত্রণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কঠোর তদারকির দাবি জানান। তবে অভিযোগ অস্বীকার করে মাংস ব্যবসায়ী ইসমাইল বলেন, আমার বিক্রি করা মাংসে কোনো সমস্যা ছিল না। রান্নার সঙ্গে জড়িত কারও সঙ্গে শত্রুতার জেরে কেউ ইচ্ছাকৃতভাবে কিছু মিশিয়ে থাকতে পারে। অন্যথায় মাংসের এমন পরিবর্তন হওয়ার কথা নয়। এ বিষয়ে পাইকগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলফিকার আলী বলেন, বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। উদ্ধার করা মাংসের নমুনা পরীক্ষার জন্য পরীক্ষাগারে পাঠানোর প্রক্রিয়া চলছে। পরীক্ষার ফল পাওয়ার পরই নিশ্চিতভাবে বলা যাবে কী কারণে মাংসের রং পরিবর্তন হয়েছে। কোনো অনিয়ম বা অপরাধের প্রমাণ পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ইউনিয়নের চেয়ারম্যান হতে স্নাতক ডিগ্রি বাধ্যতামূলক করতে রুল জারি
আইন ও আদালত

ইউনিয়নের চেয়ারম্যান হতে স্নাতক ডিগ্রি বাধ্যতামূলক করতে রুল জারি

২৩ জুলাই ২০২৬

ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান পদে নির্বাচনে অংশ নিতে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক নির্ধারণের বিষয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

ট্রফি উল্লাসে তোরেসকে প্রতিজ্ঞার কথা মনে করালেন স্পেন রাজকুমারী
খেলাধুলা

ট্রফি উল্লাসে তোরেসকে প্রতিজ্ঞার কথা মনে করালেন স্পেন রাজকুমারী

২৩ জুলাই ২০২৬

খেলার মাঠের উন্মাদনা এবার সোজা রাজপ্রাসাদে! ফাইনালের রোমাঞ্চকর লড়াইয়ে তার অসাধারণ গোলেই আর্জেন্টিনাকে ১-০ ব্যবধানে হারিয়ে দ্বিতীয়বারের মতো বিশ্বসেরার মুকুট পরেছে স্পেন। পুরো দেশ যখন জয়ের আনন্দে আত্মহারা, ঠিক তখনই রাজকীয় সংবর্ধনা অনুষ্ঠানে বিশ্বজয়ী স্ট্রাইকার ফেরান তোরেসের মুখোমুখি হন স্প্যানিশ সিংহাসনের উত্তরাধিকারী রাজকন্যা লিওনোর। রাজকীয় আভিজাত্যের খোলস ছেড়ে একেবারে খাঁটি ফুটবলপ্রেমীর মতো তোরেসকে এমন এক মিষ্টি ও মজার প্রশ্ন করলেন তিনি, যা দেখে এখন হেসে খুন নেটদুনিয়া।

গাজী নজরুলের এমপি পদ যাচ্ছে না: চিফ হুইপ
জাতীয়

গাজী নজরুলের এমপি পদ যাচ্ছে না: চিফ হুইপ

২৩ জুলাই ২০২৬

বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সদ্য বহিষ্কৃত নেতা গাজী নজরুল ইসলামের সংসদ সদস্য পদ যাচ্ছে না বলে জানিয়েছেন চিফ হুইপ নূরুল ইসলাম মনি। বুধবার (২২ জুলাই) রাতে দৈনিক আগা...

ভারতে ‘ককরোচ পার্টি’র বিক্ষোভে আবারো সংঘর্ষ, ইন্টারনেট বন্ধ
আন্তর্জাতিক

ভারতে ‘ককরোচ পার্টি’র বিক্ষোভে আবারো সংঘর্ষ, ইন্টারনেট বন্ধ

২৩ জুলাই ২০২৬

ভারতের রাজধানী দিল্লিতে ককরোচ জনতা পার্টির (সিজেপি) চলমান বিক্ষোভকে কেন্দ্র করে আবারো উত্তেজনা ছড়িয়েছে। যন্তর মন্তরের মূল বিক্ষোভস্থল শান্ত থাকলেও সংসদ মার্গ এলাকায় বিক্ষোভকারীদ...

‘বঙ্গবন্ধু বুক কর্নারে’র জন্য বাজেট দিলো কুমিল্লা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর
সারাদেশ

‘বঙ্গবন্ধু বুক কর্নারে’র জন্য বাজেট দিলো কুমিল্লা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর

২৩ জুলাই ২০২৬

কুমিল্লা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে ‘বঙ্গবন্ধু বুক কর্নার’ স্থাপনের জন্য বাজেট বরাদ্দ দেওয়ার বিষয়টি নিয়ে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। ২০২৫ সালের জুলাই মাসে স্বাক্ষরিত একটি খরচের খাতে বঙ্গবন্ধু বুক কর্নারের জন্য বাজেট দেওয়া হয়েছে বলে জানা গেছে। কুমিল্লা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক বজলুর রহমান এ বাজেট দিয়েছেন।

‘জাহাজ পুনঃপ্রক্রিয়াকরণ শিল্পের টেকসই উন্নয়নে বাংলাদেশ কাজ করে যাচ্ছে’
জাতীয়

‘জাহাজ পুনঃপ্রক্রিয়াকরণ শিল্পের টেকসই উন্নয়নে বাংলাদেশ কাজ করে যাচ্ছে’

২৩ জুলাই ২০২৬

বাংলাদেশের জাহাজ পুনঃপ্রক্রিয়াকরণ শিল্পকে নিরাপদ, আধুনিক ও পরিবেশবান্ধব করতে এবং ক্ষুদ্র ও মাঝারি শিল্প প্রতিষ্ঠানগুলোকে আন্তর্জাতিক সরবরাহ ব্যবস্থার সঙ্গে যুক্ত করতে জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা (জাইকা) এর সহায়তায় বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

গোপালগঞ্জে এজলাসে নারী আইনজীবীর মাথা ফাটালেন বিচারক!
আইন ও আদালত

গোপালগঞ্জে এজলাসে নারী আইনজীবীর মাথা ফাটালেন বিচারক!

২৩ জুলাই ২০২৬

গোপালগঞ্জে আদালতে এজলাস চলাকালীন বিচারকের ছুড়ে দেওয়া পেপারওয়েটের আঘাতে এক শিক্ষানবিশ নারী আইনজীবীর মাথা ফেটে গেছে। বুধবার (২২ জুলাই) গোপালগঞ্জ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-২ এ...

তেলের সংকট নেই, গুজবে কান না দেওয়ার আহ্বান পাম্প মালিকদের
জাতীয়

তেলের সংকট নেই, গুজবে কান না দেওয়ার আহ্বান পাম্প মালিকদের

২৩ জুলাই ২০২৬

দেশের কোথাও জ্বালানি তেলের সংকট নেই এবং সব পেট্রোল পাম্পে পর্যাপ্ত মজুদ রয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন। একইসঙ্গে গুজবে বিভ্রান্ত হয়ে অপ্রয়োজনীয়ভাবে অতিরিক্ত তেল ক্রয় না করার আহ্বান জানিয়েছে সংগঠনটি।

শক্তিশালী পাসপোর্টের তালিকায় ৩ ধাপ এগোলো বাংলাদেশ
জাতীয়

শক্তিশালী পাসপোর্টের তালিকায় ৩ ধাপ এগোলো বাংলাদেশ

২৩ জুলাই ২০২৬

বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্টের তালিকায় তিন ধাপ এগিয়ে এখন ৯৭তম স্থানে বাংলাদেশ। গত বছর এই তালিকায় বাংলাদেশ ছিল ১০০ তম স্থানে।

বিক্ষোভে উদ্বিগ্ন বিজেপির নেতা-কর্মীরা, সরকার পতন নিয়ে কী ভাবছেন
আন্তর্জাতিক

বিক্ষোভে উদ্বিগ্ন বিজেপির নেতা-কর্মীরা, সরকার পতন নিয়ে কী ভাবছেন

২২ জুলাই ২০২৬

ভারতের রাজধানী নয়াদিল্লির রাস্তায় গত সোমবার যখন ককরোচ জনতা পার্টির (সিজেপি) ‘সংসদ চলো’ মিছিলের সমর্থনে হাজার হাজার মানুষ নেমেছিলেন, ঠিক সে সময়ই মধ্যপ্রদেশের শিক্ষার্থীরা তাঁদের সমর...

দিল্লিতে ইন্টারনেট বন্ধের নির্দেশ দিয়েছে মোদি সরকার
আন্তর্জাতিক

দিল্লিতে ইন্টারনেট বন্ধের নির্দেশ দিয়েছে মোদি সরকার

২২ জুলাই ২০২৬

মধ্য দিল্লিতে গত সোমবার মোবাইল ইন্টারনেট বন্ধ রাখতে সরকারের আদেশ পাওয়ার কথা নিশ্চিত করেছে টেলিকম সেবাদাতা প্রতিষ্ঠানগুলো। অথচ এই সাময়িক স্থগিতাদেশের কোনো কপি সরকারের পক্ষ থেকে জনসম...

বন্যার শঙ্কায় সিলেট, ফেঞ্চুগঞ্জে কুশিয়ারা বিপৎসীমার ৩৫ সেমি ওপরে
সারাদেশ

বন্যার শঙ্কায় সিলেট, ফেঞ্চুগঞ্জে কুশিয়ারা বিপৎসীমার ৩৫ সেমি ওপরে

২২ জুলাই ২০২৬

টানা ভারী বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের প্রভাবে সিলেট অঞ্চলে আবারও বন্যার শঙ্কা দেখা দিয়েছে। কুশিয়ারা নদীর পানি দ্রুত বৃদ্ধি পেয়ে সিলেটের ফেঞ্চুগঞ্জ পয়েন্টে বিপৎসীমার ৩৫...

নারীর সঙ্গে দলীয় এমপির ভিডিও ভাইরাল নিয়ে যা জানাল জামায়াত
রাজনীতি

নারীর সঙ্গে দলীয় এমপির ভিডিও ভাইরাল নিয়ে যা জানাল জামায়াত

২২ জুলাই ২০২৬

এক নারীর সঙ্গে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) গাজী নজরুল ইসলামের ভিডিও ফুটেজ ছড়িয়ে পড়ার বিষয়ে বিবৃতি দিয়েছে জামায়াতে ইসলামী।

যে মুসলিম নারীর ত্যাগে আজকের তারকা ইয়ামাল
খেলাধুলা

যে মুসলিম নারীর ত্যাগে আজকের তারকা ইয়ামাল

২২ জুলাই ২০২৬

বিশ্ব ফুটবল এখন যার নামে মাতামাতি, সেই লামিন ইয়ামালের সাফল্যের পেছনে শুধু প্রতিভা নয়, রয়েছে এক পরিবারের অশ্রু-ঘাম আর অদম্য লড়াই। বার্সেলোনা ও স্পেনের জার্সিতে মাঠ কাঁপানো এই তরুণ তারকা যখন গোল উদযাপন করেন, তখন তার চোখে ভেসে ওঠে শৈশবের সেই কঠিন দিনগুলো এবং এক নারীর অসীম ত্যাগ।

ফাইনালের লাল কার্ডের পর মুখ খুললেন এনজো ফার্নান্দেজ
খেলাধুলা

ফাইনালের লাল কার্ডের পর মুখ খুললেন এনজো ফার্নান্দেজ

২২ জুলাই ২০২৬

চেলসি তারকা এনজো স্পেনের বিপক্ষে ফাইনালে দুটি হলুদ কার্ডের কারণে লাল কার্ড দেখে মাঠের বাইরে চলে যান। ম্যাচের কয়েকদিন পর ইনস্টাগ্রামে তিনি লিখেছেন, সময় যত গড়াচ্ছে ততই বুঝতে পারছি যে, একটি ফলাফলের চেয়ে অনেক বড় কিছু আছে ফুটবলে।

৭৪ বছরে প্রথমবার বিশ্বসুন্দরীর মঞ্চে পাকিস্তান!
বিনোদন

৭৪ বছরে প্রথমবার বিশ্বসুন্দরীর মঞ্চে পাকিস্তান!

২২ জুলাই ২০২৬

চলতি বছরের অগস্টের প্রথম সপ্তাহ থেকে সেপ্টেম্বরের প্রথম সপ্তাহ পর্যন্ত ভিয়েতনামে অনুষ্ঠিত হতে চলেছে বিশ্বসুন্দরী প্রতিযোগিতা।

জামিন পেলেন তৌহিদ আফ্রিদি
বিনোদন

জামিন পেলেন তৌহিদ আফ্রিদি

২২ জুলাই ২০২৬

রাজধানীর ওয়ারী থানায় দায়ের করা প্রতারণা মামলায় জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদির জামিন মঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার (২১ জুলাই) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলামের আদালত জামিনের আদেশ দেন।

ককরোচ পার্টির আন্দোলন কি মোদি সরকারের জন্য ‘বিপদঘণ্টা’
আন্তর্জাতিক

ককরোচ পার্টির আন্দোলন কি মোদি সরকারের জন্য ‘বিপদঘণ্টা’

২২ জুলাই ২০২৬

ভারতের রাজধানী নয়াদিল্লির কেন্দ্রস্থলে সোমবার সারাদিন ধরে অস্থিরতা ছেয়ে ছিল। কনট প্লেস, জনপথ বা যন্তর মন্তর—সব জায়গাতেই হাজার হাজার তরুণ-তরুণীর ভিড় ও জমায়েত চোখে পড়ছিল। এমনকি অনেক জায়গায় মেট্রো স্টেশন ও রাস্তা বন্ধ করে দেওয়ার পরও তারা সকাল থেকে সব ধরনের বাধা-বিপত্তি পেরিয়ে যন্তর মন্তরে পৌঁছনোর চেষ্টা করছিলেন। লাঠিচার্জ ও কাঁদানে গ্যাস প্রযোগেও তাদের সরানো যায়নি। পুলিশের পক্ষ থেকে প্রবল প্রতিরোধের মধ্যেই তারা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যন্তর মন্তরে অবস্থান করেন।

হবিগঞ্জে ৬০ লাখ টাকার গর্জন কাঠ ও কাভার্ড ভ্যান জব্দ
সারাদেশ

হবিগঞ্জে ৬০ লাখ টাকার গর্জন কাঠ ও কাভার্ড ভ্যান জব্দ

২২ জুলাই ২০২৬

হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) সীমান্ত এলাকা থেকে প্রায় ৬০ লাখ টাকা মূল্যের গর্জন কাঠ ও লুকিয়ে পরিবহনকালে একটি কাভার্ড ভ্যান জব্দ করেছে।