Below Main Menu
মেনু
News16
শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬, ঢাকা
কনভার্টার

সালমান শাহ হত্যা মামলায় ডন গ্রেফতার

বিনোদন ডেস্ক প্রকাশ : রবিবার, ০৯ আগস্ট, ২০২৬ 137 বার পঠিত
সালমান শাহ হত্যা মামলায় ডন গ্রেফতার
ছবি : সালমান শাহ ও ডন হক |সংগৃহীত
Single News Top

রাজধানীর বিমানবন্দর এলাকা থেকে ইমিগ্রেশন পুলিশ ডন হককে গ্রেফতার করে। পরে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) একটি দল এসে তাকে নিয়ে যায়।

জনপ্রিয় অভিনেতা সালমান শাহ হত্যা মামলায় খল চরিত্রের অভিনেতা ডন হককে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তিনি সৌদি আরবে যাচ্ছিলেন বলে একটি সূত্র জানিয়েছে।

রোববার (৯ আগস্ট) দুপুরে বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল হাসান তালুকদার তার গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন।


তিনি বলেন, রাজধানীর বিমানবন্দর এলাকা থেকে ইমিগ্রেশন পুলিশ ডন হককে গ্রেফতার করে। পরে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) একটি দল এসে তাকে নিয়ে যায়।

ওসি বলেন, সিআইডিতে সালমান শাহ হত্যা মামলা-সংক্রান্ত একটি মামলা চলছে। বিষয়টি নিয়ে তারা তদন্ত করছেন।

Single News Bottom

বিনোদন থেকে আরও দেখুন

নিচে স্ক্রল করলে পরবর্তী সংবাদ আসবে