Below Main Menu
মেনু
News16
শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬, ঢাকা
কনভার্টার

কেন্দ্রীয় নেতাদের সম্মাননা দিল রাজশাহী যুবদল

নিজস্ব প্রতিবেদক প্রকাশ : শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬ 26 বার পঠিত
কেন্দ্রীয় নেতাদের সম্মাননা দিল রাজশাহী যুবদল
ছবি : যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কেন্দ্রীয় সভাপতি-সম্পাদককে সম্মাননা স্মারক দিল রাজশাহী মহানগর যুবদল।
Single News Top

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মো. নুরুল ইসলাম নয়ন এমপিকে সম্মাননা স্মারক দিয়েছে রাজশাহী মহানগর যুবদল।

শুক্রবার (২৩ অক্টোবর) বিকেল ৫টায় ঢাকার নয়াপল্টনে যুবদলের কেন্দ্রীয় কার্যালয়ে কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদকের হাতে সম্মাননা স্মারক তুলে দেন রাজশাহী মহানগর যুবদলের আহ্বায়ক মো. শরিফুল ইসলাম জনি।

এ সময় যুবদলের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি রেজাউল কবির পল, সিনিয়র যুগ্ম সম্পাদক বিল্লাল হোসেন তারেক, সহসভাপতি জিয়াউর রহমান জিয়া, রফিক আহমেদ ডলার ও ফিরোজ আবদুল্লাহ, সহসভাপতি (দপ্তর সম্পাদক) নুরুল ইসলাম সোহেল, যুগ্ম সাধারণ সম্পাদক (সহদপ্তর সম্পাদক) মিনহাজুল ইসলামসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন। এ ছাড়া রাজশাহী মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. মুজিবুল হক মিলন ও সদস্য আখলেছুর রহমান সাজিম উপস্থিত ছিলেন।

সম্মাননা স্মারক প্রদানকালে শরিফুল ইসলাম জনি বলেন, আগামী ২৭ অক্টোবর যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজশাহী মহানগরে আয়োজিত কর্মসূচিতে কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদককে আমন্ত্রণ জানানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ বিষয়ে মহানগর যুবদলের সদস্যসচিব মো. রফিকুল ইসলাম রবির সঙ্গে আলোচনা করে ঢাকায় যাওয়ার সিদ্ধান্ত হয়। একই সঙ্গে তাঁদের সম্মাননা স্মারক দেওয়ার উদ্যোগ নেওয়া হয়।

তিনি বলেন, কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদকের হাতে রাজশাহী মহানগর যুবদলের পক্ষ থেকে সম্মাননা স্মারক তুলে দিতে পেরে তাঁরা আনন্দিত ও গর্বিত।

শরিফুল ইসলাম জনি আরও বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১৯৭৮ সালের ২৭ অক্টোবর যুবদল প্রতিষ্ঠা করেন। সংগঠনটির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী রাজশাহী মহানগর যুবদল যথাযোগ্য মর্যাদায় পালন করবে।

Single News Bottom

রাজনীতি থেকে আরও দেখুন

নিচে স্ক্রল করলে পরবর্তী সংবাদ আসবে