Below Main Menu
মেনু
News16
শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬, ঢাকা
কনভার্টার

শেরপুরে ড্রামের ভেতর নারীর মরদেহ উদ্ধার, শরীরে আঘাতের চিহ্ন

শেরপুর প্রতিনিধি প্রকাশ : বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬ 43 বার পঠিত
শেরপুরে ড্রামের ভেতর নারীর মরদেহ উদ্ধার, শরীরে আঘাতের চিহ্ন
ছবি : শেরপুরে ড্রামের ভেতর নারীর মরদেহ উদ্ধার
Single News Top

শেরপুর প্রতিনিধি: শেরপুরের শ্রীবরদীতে ড্রামের ভেতর থেকে অজ্ঞাতপরিচয় এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার কুড়িকাহুনিয়া ইউনিয়নের কুড়িকাহুনিয়া বাজারসংলগ্ন সেতুর নিচে কুড়েমনি খাল থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, নিহত নারীর বয়স আনুমানিক ২৪ থেকে ২৭ বছর। তাঁর মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে সেতুর নিচে খালের মধ্যে একটি ড্রাম দেখতে পান কয়েকজন ব্যক্তি। ড্রামের ভেতরে মানুষের শরীরের মতো কিছু দেখতে পেয়ে কাছে গিয়ে তাঁরা নারীর মরদেহ দেখতে পান। পরে পুলিশকে খবর দেওয়া হয়।

খবর পেয়ে শ্রীবরদী থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। পরে নিহতের পরিচয় শনাক্তে কাজ শুরু করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। বায়োমেট্রিক ডিভাইসের মাধ্যমে তাঁর পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

স্থানীয় বাসিন্দা আহেদ আলী জানান, সকালে বাড়ির পাশের কুড়িকাহুনিয়া সেতুর নিচে কুড়েমনি খালে একটি ড্রামের মধ্যে নারীর মরদেহ দেখতে পান তিনি। পরে দ্রুত পুলিশকে বিষয়টি জানান।

শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরুল আলম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ড্রামের ভেতর থেকে মরদেহটি উদ্ধার করে। নারীর মাথার বিভিন্ন স্থানে কাটা জখমসহ শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, সেতুর ওপর থেকে মরদেহটি নিচে ফেলে দেওয়া হয়েছে।

ওসি আরও জানান, মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরির পর ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে। নিহতের পরিচয় শনাক্ত এবং ঘটনার বিষয়ে প্রয়োজনীয় তদন্ত চলছে।
 

Single News Bottom

সারাদেশ থেকে আরও দেখুন

নিচে স্ক্রল করলে পরবর্তী সংবাদ আসবে