Below Main Menu
মেনু
News16
শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬, ঢাকা
কনভার্টার

চাঁদপুরে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২০ জেলের কারাদণ্ড

চাঁদপুর প্রতিনিধি প্রকাশ : শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬ 26 বার পঠিত
চাঁদপুরে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২০ জেলের কারাদণ্ড
ছবি : চাঁদপুরে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, জেলেদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা।
Single News Top

চাঁদপুর প্রতিনিধি: চাঁদপুরের পদ্মা-মেঘনা নদীর অভয়াশ্রম এলাকায় নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকারের দায়ে ২০ জেলেকে বিভিন্ন মেয়াদে সশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে প্রত্যেককে এক হাজার টাকা করে মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) বিকেল ৪টা থেকে রাত ৯টা পর্যন্ত জেলা টাস্ক ফোর্সের আওতায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাজমুল হুদা।

সদর উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মো. মিজানুর রহমান জানান, অভিযানে ২০ জেলেকে আটক করা হয়। এ সময় ৩০ কেজি ইলিশ, ৩৫ হাজার মিটার নিষিদ্ধ কারেন্টজাল এবং মাছ ধরার তিনটি ইঞ্জিনচালিত কাঠের নৌকা জব্দ করা হয়।

আটক জেলেদের মধ্যে ১৩ জনকে ১০ দিন করে এবং সাতজনকে ১৫ দিন করে সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। পাশাপাশি প্রত্যেকের কাছ থেকে এক হাজার টাকা করে জরিমানা আদায় করা হয়।

কারাদণ্ডপ্রাপ্ত জেলেরা চাঁদপুর সদর উপজেলার লক্ষ্মীপুর মডেল ইউনিয়নের বিভিন্ন গ্রামের বাসিন্দা।

অভিযানে জব্দ করা ইলিশ মাছ এতিমখানা ও দুস্থদের মধ্যে বিতরণ করা হয়। নৌকাগুলো কোস্ট গার্ডের হেফাজতে রাখা হয়েছে। এ ছাড়া নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে জব্দ করা কারেন্টজাল পুড়িয়ে বিনষ্ট করা হয়।

নদীর অভয়াশ্রমে নিষেধাজ্ঞা বাস্তবায়ন এবং ইলিশের উৎপাদন ও প্রজনন সুরক্ষায় এ ধরনের অভিযান পরিচালনা করা হচ্ছে।
 

Single News Bottom

সারাদেশ থেকে আরও দেখুন

নিচে স্ক্রল করলে পরবর্তী সংবাদ আসবে