Below Main Menu
মেনু
News16
শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬, ঢাকা
কনভার্টার

দিল্লির ভয় দেখিয়ে লাভ নেই: ভূমিমন্ত্রী মিনু

রাজশাহী প্রতিনিধি প্রকাশ : শনিবার, ০৩ অক্টোবর, ২০২৬ 65 বার পঠিত
দিল্লির ভয় দেখিয়ে লাভ নেই: ভূমিমন্ত্রী মিনু
ছবি : ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু
Single News Top

রাজশাহী প্রতিনিধি:  দিল্লির শাসন বা ভয় দেখিয়ে কোনো লাভ হবে না বলে মন্তব্য করেছেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু। তিনি বলেছেন, বাংলাদেশের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করছে, বাংলার মাটিতে তাদের কোনো স্থান হবে না।

শনিবার (৩ অক্টোবর) দুপুরে রাজশাহী জেলা শিল্পকলা একাডেমিতে জাতীয়তাবাদী ওলামা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মিজানুর রহমান মিনু বলেন, বিগত তত্ত্বাবধায়ক সরকারের দায়িত্বশীলরা ফ্যাসিস্ট সরকারের কাছে আত্মসমর্পণ করে দেশের ক্ষতি করেছে বলে তিনি মনে করেন। আগামী ডিসেম্বরকে ঘিরেও একই ধরনের ষড়যন্ত্রের পরিকল্পনা করা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।

দিল্লির প্রসঙ্গ তুলে তিনি বলেন, ‘যাদের হেডকোয়ার্টার দিল্লি, তাদের দিল্লিতেই চলে যাওয়া উচিত।’ একই বক্তব্যে মওদুদীকে ব্রিটিশদের তৈরি ও ভারতের দালাল হিসেবে আখ্যায়িত করে তিনি বলেন, মুসলমানদের বিভক্ত করার জন্যই তাকে তৈরি করা হয়েছিল।

আগামী নির্বাচন প্রসঙ্গে মিনু দলীয় নেতাকর্মীদের হাইকমান্ডের নির্দেশ মেনে ঐক্যবদ্ধভাবে মনোনীত প্রার্থীর পক্ষে কাজ করার আহ্বান জানান। তিনি বলেন, রাজশাহীতে মেয়র নির্বাচনসহ বিভিন্ন পর্যায়ের নির্বাচন অনুষ্ঠিত হবে।

অনুষ্ঠানে পবা-মোহনপুরের সংসদ সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ শফিকুল হক মিলন বলেন, গত ১৭ বছরে যারা নির্যাতন ও অপকর্ম করেছে, তাদের কর্মকাণ্ড ভুলে গেলে চলবে না। একই সঙ্গে দলের নেতাকর্মীদের বিতর্কিত কর্মকাণ্ড ও কাদা ছোড়াছুড়ি থেকে বিরত থাকার আহ্বান জানান তিনি।

জাতীয়তাবাদী ওলামা দল রাজশাহী জেলা শাখার সভাপতি মাওলানা তাজউদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠানে পুঠিয়া-দুর্গাপুর আসনের সংসদ সদস্য অধ্যাপক নজরুল ইসলাম, বিএনপির কেন্দ্রীয় নেতা মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল, রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুন অর রশিদ মামুন, সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটনসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 

Single News Bottom

জাতীয় থেকে আরও দেখুন

নিচে স্ক্রল করলে পরবর্তী সংবাদ আসবে