Advertisement header
মেনু
News 16
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

‘আমরা আপনাদের পাশে আছি’—তরুণ উদ্যোক্তাদের প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক প্রকাশ : শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬ 89 বার পঠিত
‘আমরা আপনাদের পাশে আছি’—তরুণ উদ্যোক্তাদের প্রধানমন্ত্রী
ছবি : প্রধানমন্ত্রী তারেক রহমান

একঝাঁক তরুণ উদ্যোক্তার সঙ্গে মতবিনিময় করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এসময় উদ্যোক্তাদের উদ্দেশ্যে তিনি বলেছেন, ‘আমরা আছি আপনাদের সঙ্গে।

আপনাদেরকে হেল্প করার জন্য, আপনাদের পথ দেখানোর জন্য, আপনাদের পাশে দাঁড়ানোর জন্য আমরা আছি।’
মঙ্গলবার (১৪ জুলাই) ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে ‘তারুণ্য স্টার্ট-আপ ও সম্ভাবনার বাংলাদেশ’ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এ কথা বলেন।

অনুষ্ঠানে তারেক রহমানের সামনে উদ্যোক্তারা তাদের কাজ তুলে ধরেন। পরে তিনি উদ্যোক্তাদের প্রশ্নের উত্তর দেন।

এরপর ছয়টি নির্বাচিত স্টার্টআপের জন্য অনুদান তুলে দেন প্রধানমন্ত্রী।
পরে বক্তব্য দেওয়ার সময় তিনি বলেন, এখন আসলে বলার বোধহয় খুব বেশি কিছু নেই।

বলাবলি যা বলার, সেটা বলা হয়ে গেছে। এখন বোধহয় কাজ করার সময়। আমি আপনারা যারা এখানে নতুন এন্টারপ্রেনার আছেন, উড-বি এন্টারপ্রেনার আছেন, যারা এগিয়ে আসতে চাচ্ছেন, যারা কিছু করতে চাচ্ছেন—আপনাদের একটা কথা শুধু বলি, আপনারা যেটা করতে চাইছেন, ইটস নট সো ইজি, ইটস ভেরি ডিফিকাল্ট। ইটস ভেরি ডিফিকাল্ট। কিন্তু আপনি পারবেন, যদি আপনার ইচ্ছা থাকে।
প্রধানমন্ত্রী বলেন, আমি আমার লাইফের একটু ছোট্ট একটা বিষয় তুলে ধরতে চাইছি। আপনাদের নিরুৎসাহিত করছি না আমি, আপনাদের উৎসাহিত করতে চাইছি। দেখুন, আমার লাইফে আমি ব্যবসা-বাণিজ্য করেছি, যতটুকু ডিসেন্টভাবে বেঁচে থাকার জন্য প্রয়োজন, আমি ব্যবসা-বাণিজ্য করেছি। কারণ, আমার লাইফে ব্যবসা-বাণিজ্য শুরু করতে না করতেই আমি রাজনীতির সঙ্গে জড়িয়ে যাই। দুটো জিনিস একসঙ্গে চলে না। কিন্তু বেঁচে থাকতে হবে, সেজন্য যতটুকু ব্যবসা-বাণিজ্য করা প্রয়োজন, ডিসেন্ট লাইফের জন্য, আমি ততটুকু করেছি। বাকি সময়টা আমি আমার রাজনীতির জন্য দিয়েছি। এখানেই আমি ঠিক করে নিয়েছি যে, এখানেই আমাকে এগিয়ে যেতে হবে।

তিনি বলেন, এগিয়ে যেতে গিয়ে একটা মানুষকে অনেক কিছুর ভেতর দিয়ে যেতে হয়। আমি গিয়েছি মানসিক নির্যাতন, আমি গিয়েছি শারীরিক নির্যাতন, বিভিন্ন রকম হিউমিলিয়েশন, বিভিন্ন রকম ফিজিক্যাল টর্চার, বিভিন্ন রকম যন্ত্রণার মধ্য দিয়ে আমি গিয়েছি। অনেক ধৈর্যের পরীক্ষা দিতে হয়েছে। তারপর আমি আজকে আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে, একটা জায়গায় এসেছি। আপনাদের খুব সংক্ষেপে এটা বলার অর্থ হলো—আপনাদেরও এরকম অনেক কষ্টের মধ্য দিয়ে যেতে হবে।

তবে সরকার উদ্যোক্তাদের সঙ্গে থাকবে বলে জানান তারেক রহমান। প্রধানমন্ত্রী বলেন, আপনাদের এতটুকু বলতে পারি, এই মুহূর্তে আমার সরকারের অবস্থান থেকে আমি বলতে পারি—আমরা আছি আপনাদের সঙ্গে। আপনাদের হেল্প করার জন্য, আপনাদের পথ দেখানোর জন্য, আপনাদের পাশে দাঁড়ানোর জন্য আমরা আছি। কতটুকু পারব আমি জানি না, বাট আমরা আছি। যতটুকু পারব, সর্বোচ্চ শক্তি দিয়ে আমরা আপনাদের পাশে থাকার চেষ্টা করব ইনশাআল্লাহ।

তারেক রহমান বলেন, যেহেতু আমি রাজনীতি করি, মাঝে মাঝেই হয়তো হতাশ হয়ে যেতাম বা এখনও মাঝে মাঝে কোনো কোনো ক্ষেত্রে কিছুটা হতাশা লাগে। কিন্তু কিছুদিন আগে একটি অনুষ্ঠানে গিয়েছিলাম, যেখানে বাংলাদেশের প্রাইমারি স্কুলের প্রায় ২২ লাখ বাচ্চা পার্টিসিপেট করেছিল। ক্লাস টু, থ্রি, ফোর, ফাইভ পর্যন্ত বিভিন্ন স্পোর্টসে। ওদের ফুটবল ম্যাচটা আমি দেখতে গিয়েছিলাম। এই বাচ্চাদের দেখার পরে নিজেকে খুব কনফিডেন্ট মনে হয়েছে। আজকে আপনাদের কাজ এবং কয়েকটা বক্তব্য দেখে নিজেকে আরও কনফিডেন্ট হয়েছি।

প্রধানমন্ত্রী বলেন, দেখুন, যেহেতু রাজনীতি করি, একটা তো আমার লক্ষ্য আছে, উদ্দেশ্য আছে, রাজনীতি আছে, দলের পরিকল্পনা আছে, সবকিছু আছে, কাজ আছে। কিন্তু যেহেতু দেশ পরিচালনার দায়িত্বে আছি-ই, আমাদের দেশকে নিয়েও চিন্তা করতে হয়। দেশের বিভিন্ন সেক্টর নিয়ে চিন্তা করি। আজকে যখন আপনাদের দেখলাম এবং ওইদিন ওই দুটো ইভেন্টে ওই বাচ্চাদের দেখেছি, আজকে আমার কাছে মনে হচ্ছে, এই যে আমরা রাতদিন পরিশ্রম করার চেষ্টা করছি, চেষ্টা করছি একটু চেঞ্জ করার জন্য, আমার মনে হলো যে হ্যাঁ, আমরা কিছুসংখ্যক মানুষের হাতে দিয়ে যেতে পারব, যারা আমরা যেখানে ছেড়ে যাব, সেখান থেকে তারা দেশটাকে এগিয়ে নিয়ে যেতে পারবে।

অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এ বি এম ওবায়দুল ইসলাম, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. আব্দুস সালাম, উপ-উপাচার্য (প্রশাসন) আল মোজাদ্দেদী আলফেছানি, সাদা দলের আহ্বায়ক অধ্যাপক ড. মো. মোর্শেদ হাসান খান প্রমুখ উপস্থিত ছিলেন।

প্রযুক্তি থেকে আরও দেখুন

Route::get('/manifest.json', function () { $settings = class_exists(\App\Models\Setting::class) ? \App\Models\Setting::pluck('value', 'key') : collect(); $siteName = trim((string) $settings->get('site_name', config('app.name', 'News App'))); $favicon = trim((string) $settings->get('favicon', 'favicon.png')); $faviconUrl = \Illuminate\Support\Str::startsWith($favicon, ['http://', 'https://', '//']) ? $favicon : asset(ltrim($favicon, '/')); return response()->json([ 'name' => $siteName, 'short_name' => \Illuminate\Support\Str::limit($siteName, 15, ''), 'description' => $siteName.' মোবাইল অ্যাপ', 'start_url' => '/', 'scope' => '/', 'display' => 'standalone', 'orientation' => 'portrait', 'background_color' => '#ffffff', 'theme_color' => '#c40016', 'icons' => [ [ 'src' => $faviconUrl, 'sizes' => '192x192', 'type' => 'image/png', ], [ 'src' => $faviconUrl, 'sizes' => '512x512', 'type' => 'image/png', ], ], ], 200, [ 'Content-Type' => 'application/json; charset=UTF-8', 'Content-Disposition' => 'inline', 'Cache-Control' => 'no-cache', ], JSON_UNESCAPED_UNICODE | JSON_UNESCAPED_SLASHES); })->name('pwa.manifest');