Below Main Menu
মেনু
News16
শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬, ঢাকা
কনভার্টার

রাজশাহীতে সামরিক মর্যাদায় সেনাসদস্য রিফাতের দাফন

স্টাফ রিপোর্টার প্রকাশ : বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬ 70 বার পঠিত
রাজশাহীতে সামরিক মর্যাদায় সেনাসদস্য রিফাতের দাফন
ছবি : রাজশাহীতে সামরিক মর্যাদায় সেনাসদস্য রিফাতের দাফন
Single News Top

রাজশাহী প্রতিনিধি: চট্টগ্রামের হাটহাজারীতে ফিল্ড ফায়ারিং অনুশীলনের সময় দুর্ঘটনায় নিহত সেনাসদস্য তাসনিম রিফাতের দাফন সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বাদ জোহর রাজশাহীর পবা উপজেলার দামকুড়া ইউনিয়নের বিন্দারামপুর গ্রামে পারিবারিক কবরস্থানে পূর্ণ সামরিক ও সামাজিক মর্যাদায় তাকে দাফন করা হয়।

এর আগে বেলা ১১টার দিকে বাংলাদেশ সেনাবাহিনীর একটি বিশেষ হেলিকপ্টারে রিফাতের মরদেহ রাজশাহী সেনানিবাসে নেওয়া হয়। সেখানে তাকে গার্ড অব অনার দেওয়া হয়। পরে সড়কপথে মরদেহ তার গ্রামের বাড়ি বিন্দারামপুরে পৌঁছালে স্বজন ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে আসে।

বাদ জোহর স্থানীয়দের অংশগ্রহণে রিফাতের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজা শেষে সেনাবাহিনীর তত্ত্বাবধানে পূর্ণ সামরিক মর্যাদায় তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। জানাজায় সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

সেনাবাহিনী সূত্রে জানা যায়, বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে চট্টগ্রামের হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে ট্যাংক ফায়ারিং অনুশীলনের সময় ট্যাংকের ভেতরে একটি গোলা বিস্ফোরিত হয়। এতে আর্মড কোরের ১৫ স্বতন্ত্র সাঁজোয়া স্কোয়াড্রনের সদস্য সৈনিক তাসনিম রিফাতসহ দুই সেনাসদস্য নিহত হন।

নিহত রিফাতের বয়স হয়েছিল ২৮ বছর। প্রায় তিন বছর আগে ক্যানসারে আক্রান্ত হয়ে মাকে হারান তিনি। এবার একমাত্র কর্মক্ষম ছেলেকে হারিয়ে নির্বাক বাবা আসাদুল ইসলাম। মৃত্যুকালে রিফাত স্ত্রী ও প্রায় আড়াই বছর বয়সী এক কন্যাসন্তান রেখে গেছেন।

Single News Bottom
আরও পড়ুন : চট্টগ্রাম, হাটহাজারী, ফিল্ড, ফায়ারিং, অনুশীলন দুর্ঘটনা, নিহত, সেনাসদস্য, তাসনিম, রিফাতে, দাফন, সম্পন্ন হয়েছে

জাতীয় থেকে আরও দেখুন

নিচে স্ক্রল করলে পরবর্তী সংবাদ আসবে