Below Main Menu
মেনু
News16
শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬, ঢাকা
কনভার্টার

ভূমিমন্ত্রী মিনুর সুস্থতা কামনায় রাজশাহীতে দোয়া মাহফিল

রাজশাহী প্রতিনিধি প্রকাশ : শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬ 27 বার পঠিত
ভূমিমন্ত্রী মিনুর সুস্থতা কামনায় রাজশাহীতে দোয়া মাহফিল
ছবি : ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনুর দ্রুত সুস্থতা কামনায় রাজশাহীতে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
Single News Top

রাজশাহী প্রতিনিধি: ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনুর দ্রুত সুস্থতা কামনায় রাজশাহীতে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৩ অক্টোবর) সন্ধ্যায় নগরীর কাশিয়াডাঙ্গা বিএনপি কার্যালয়ের সামনে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির বন ও পরিবেশবিষয়ক সম্পাদক এবং বাংলাদেশ বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল। প্রধান বক্তা ছিলেন রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সংসদ সদস্য ও পানি সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ শফিকুল হক মিলন।

বক্তারা বলেন, ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু রাজশাহীর সন্তান এবং দীর্ঘদিন ধরে রাজশাহীসহ উত্তরাঞ্চলের মানুষের সেবায় কাজ করেছেন। সংসদ সদস্য ও রাজশাহী সিটি করপোরেশনের মেয়র হিসেবে দায়িত্ব পালনকালে নগরীর উন্নয়নে তাঁর ভূমিকার কথাও তুলে ধরেন তাঁরা।

বক্তারা আরও বলেন, রাজশাহীর উন্নয়নে মিনুর অবদান রয়েছে। তাঁর সময়ে ‘গ্রিন সিটি, ক্লিন সিটি’ ধারণার প্রসার ঘটে। এ ছাড়া নতুন রেলওয়ে স্টেশন, শহীদ জিয়া শিশু পার্ক ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের আধুনিকায়নসহ বিভিন্ন উন্নয়নমূলক উদ্যোগের কথা উল্লেখ করেন তাঁরা।

দোয়া মাহফিলে বক্তারা জানান, রক্তে হিমোগ্লোবিনের মাত্রা কমে যাওয়ায় ভূমিমন্ত্রীকে কয়েক দিন ধরে চিকিৎসা নিতে হচ্ছিল। রাজশাহীর বিশেষজ্ঞ চিকিৎসকদের পর্যবেক্ষণে থাকার পর তাঁদের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য বৃহস্পতিবার সকালে তাঁকে ঢাকার পিজি হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে সেখানে বিশেষজ্ঞ চিকিৎসকদের অধীনে তাঁর চিকিৎসা চলছে বলে জানানো হয়।

বক্তারা অসুস্থ ভূমিমন্ত্রীর দ্রুত সুস্থতা কামনা করে তাঁকে আবারও জনসেবায় ফিরে পাওয়ার আশাবাদ ব্যক্ত করেন। একই সঙ্গে বিএনপির অসুস্থ নেতাকর্মীদের সুস্থতা, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও আরাফাত রহমান কোকোর জন্য এবং জুলাই আন্দোলনে শহীদদের রুহের মাগফিরাত কামনা করা হয়।

বিএনপি কাশিয়াডাঙ্গা থানা শাখার সাবেক সাধারণ সম্পাদক শামীম রেজার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি রাজশাহী মহানগরের সহসভাপতি আসলাম সরকার, ওয়ালিউল হক রানা, শাফিকুল ইসলাম শাফিক ও জয়নুল আবেদীন শিবলি। এ ছাড়া রাজপাড়া থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলী হোসেন, সাবেক সাংগঠনিক সম্পাদক আজিজুল হক ও মুরাদ হাসান পিন্টু, জেলা যুবদলের সদস্য ফরিদুল ইসলাম সাহেবজাদা, পবা উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক সোহেল রানা ও রেজাউল করিম এবং পবা উপজেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক সাদ্দাম হোসেনসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

শেষে ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনুসহ অসুস্থ নেতাকর্মীদের সুস্থতা কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

Single News Bottom

রাজনীতি থেকে আরও দেখুন

নিচে স্ক্রল করলে পরবর্তী সংবাদ আসবে