Below Main Menu
মেনু
News16
শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬, ঢাকা
কনভার্টার

জবিতে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার অভিযোগে রিকশাচালককে পুলিশে দিল ছাত্রদল

স্টাফ রিপোর্টার প্রকাশ : রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬ 71 বার পঠিত
জবিতে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার অভিযোগে রিকশাচালককে পুলিশে দিল ছাত্রদল
ছবি : জবিতে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার অভিযোগে রিকশাচালককে পুলিশে দিল ছাত্রদল
Single News Top

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) প্রধান ফটকের সামনে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার অভিযোগে এক রিকশাচালককে আটক করে পুলিশে দিয়েছে ছাত্রদলের নেতাকর্মীরা।

রোববার (২০ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, প্রধান ফটকের সামনে দিয়ে যাওয়ার সময় ওই রিকশাচালক ‘জয় বাংলা’ স্লোগান দেন। এ সময় ছাত্রদলের নেতাকর্মীরা তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করেন। পরে তাকে কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়।

আটক রিকশাচালক নিজেকে বরগুনার বাসিন্দা ও মনির নামে পরিচয় দিয়েছেন। তাঁর সঙ্গে ছাত্রলীগের কোনো সম্পৃক্ততা রয়েছে কি না, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

জবি শাখা ছাত্রদলের এক যুগ্ম আহ্বায়ক বলেন, নিষিদ্ধ ও পলাতক আওয়ামী লীগের ঘোষিত ‘লকডাউন’ কর্মসূচির প্রতিবাদে তারা গতকাল থেকেই ক্যাম্পাস ও আশপাশের এলাকায় অবস্থান করছেন। এরই ধারাবাহিকতায় রিকশাচালককে আটক করে পুলিশে দেওয়া হয়েছে।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম বলেন, ছাত্রদলের নেতাকর্মীরা একজনকে ধরে থানায় হস্তান্তর করেছেন। আটকের পর তাকে মারধর করা হয়েছে কি না, তা যাচাই করা হচ্ছে। বর্তমানে ওই রিকশাচালককে প্রাথমিক চিকিৎসার জন্য মিটফোর্ড হাসপাতালে পাঠানো হয়েছে। সুস্থ হওয়ার পর তাকে জিজ্ঞাসাবাদ করা হবে।

Single News Bottom
আরও পড়ুন : জবি,জয় বাংলা, স্লোগান, অভিযোগে, রিকশাচালক, পুলিশ, ছাত্রদল

রাজনীতি থেকে আরও দেখুন

নিচে স্ক্রল করলে পরবর্তী সংবাদ আসবে