Below Main Menu
মেনু
News16
শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬, ঢাকা
কনভার্টার

এনসিপির রাজশাহী জেলা কমিটির সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়

স্টাফ রিপোর্টার প্রকাশ : বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬ 66 বার পঠিত
এনসিপির রাজশাহী জেলা কমিটির সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়
ছবি : এনসিপির রাজশাহী জেলা কমিটির সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়
Single News Top

রাজশাহীতে জাতীয় নাগরিক পার্টি-এনসিপির রাজশাহী জেলা আংশিক কমিটির উদ্যোগে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে রাজশাহী মহানগরীর অলকার মোড় এলাকার পিজ্জাস-২ রেস্টুরেন্টে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি ছিলেন এনসিপির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ইমরান ইমন। এতে রাজশাহী জেলা এনসিপির আহ্বায়ক এম. এ. সবুর, সদস্যসচিব নাহিদুল ইসলাম সাজু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক রনিউর রহমানসহ জেলা কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভায় সাংবাদিকদের সঙ্গে দলের বিভিন্ন কার্যক্রম ও সাংগঠনিক বিষয় নিয়ে আলোচনা করা হয়।

Single News Bottom

রাজনীতি থেকে আরও দেখুন

নিচে স্ক্রল করলে পরবর্তী সংবাদ আসবে