Below Main Menu
মেনু
News16
শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬, ঢাকা
কনভার্টার

রাজশাহীতে জেলা ছাত্রদলের বিক্ষোভ মিছিল

রাজশাহী প্রতিনিধি প্রকাশ : রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ 60 বার পঠিত
রাজশাহীতে জেলা ছাত্রদলের বিক্ষোভ মিছিল
ছবি : রাজশাহী জেলা ছাত্রদলের বিক্ষোভ মিছিল
Single News Top

রাজশাহী প্রতিনিধি: নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেছে রাজশাহী জেলা ছাত্রদল। একই সঙ্গে ছাত্রদলকে নিয়ে রাজশাহী মহানগর ছাত্রশিবিরের সভাপতির বক্তব্যেরও প্রতিবাদ জানিয়েছেন সংগঠনটির নেতাকর্মীরা।

রোববার (২৭ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুস সবুর বুলেটের নেতৃত্বে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে মিছিলটি বের হয়। মিছিলটি কুমারপাড়া ও জাদুঘর মোড় প্রদক্ষিণ করে শহীদ মিনারে গিয়ে শেষ হয়।

মিছিল থেকে ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেওয়া হয়। পরে শহীদ মিনার এলাকায় সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন আব্দুস সবুর বুলেট।

তিনি বলেন, ছাত্রলীগ ও আওয়ামী লীগের কর্মকাণ্ডের প্রতিবাদেই এ বিক্ষোভ। পাশাপাশি ছাত্রদলকে নিয়ে ছাত্রশিবিরের সভাপতির বক্তব্যেরও প্রতিবাদ জানানো হচ্ছে। তিনি বলেন, ছাত্রদলের নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে সাংগঠনিক কার্যক্রম চালিয়ে যাচ্ছেন এবং কোনো উসকানিমূলক বক্তব্যের প্রতিবাদ করা হবে।

মিছিলে রাজশাহী জেলা ছাত্রদলসহ বিভিন্ন উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।

Single News Bottom
আরও পড়ুন : রাজশাহী, জেলা, ছাত্রদল, বিক্ষোভ, মিছিল, ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ, ছাত্রশিবির

রাজনীতি থেকে আরও দেখুন

নিচে স্ক্রল করলে পরবর্তী সংবাদ আসবে