Below Main Menu
মেনু
News16
শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬, ঢাকা
কনভার্টার

রাকসু জিএস সালাউদ্দিন আম্মারে সাথী পদ বাতিল

শিবিরের পদ হারাল রাকসু জিএস আম্মার

রাবি প্রতিনিধি প্রকাশ : বৃহস্পতিবার, ০১ অক্টোবর, ২০২৬ 70 বার পঠিত
রাকসু জিএস সালাউদ্দিন আম্মারে সাথী পদ বাতিল
ছবি : রাকসু জিএস সালাহউদ্দিন আম্মার
Single News Top

রাবি প্রতিনিধি: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রাজশাহী মহানগর ও জেলা কমিটিতে অর্থের বিনিময়ে পদ দেওয়ার অভিযোগসহ বিভিন্ন সাংগঠনিক অনিয়মের কারণে ছাত্রশিবিরের ‘সাথী’ পদ হারিয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাউদ্দিন আম্মার। তবে বিষয়টি এতদিন গোপন ছিল।
বুধবার (৩০ সেপ্টেম্বর) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন শাখা ছাত্রশিবিরের সাধারণ সম্পাদক মেহেদী হাসান। তিনি জানান, ২০২৫ সালে অনিয়মের অভিযোগে আম্মারের ‘সাথী’ পদ বাতিল করা হয়।
রাবি শাখা শিবিরের সভাপতি মুজাহিদ ফয়সালের স্বাক্ষরিত ৩১ জুলাইয়ের এক চিঠিতে বলা হয়, নৈতিক পদস্খলন, মৌলিক ইবাদত পালনে উদাসীনতা, অবৈধ অর্থনৈতিক লেনদেন, সম্পদের তছরুপ এবং সংগঠনের লক্ষ্য-উদ্দেশ্যবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে ২০২৫ সালের ফেব্রুয়ারিতে তার পদ মুলতবি করা হয়। পরে অভিযোগের যথাযথ জবাব দিতে ব্যর্থ হওয়ায় সেপ্টেম্বরে পদ বাতিলের সিদ্ধান্ত হয়।
চিঠিতে আরও বলা হয়, আম্মারের কর্মকাণ্ডে ক্যাম্পাসে অস্থিতিশীলতা ও সংঘাতের আশঙ্কা তৈরি হতে পারে। এ কারণে তার অনলাইন ও অফলাইন কর্মকাণ্ডে কোনো ধরনের প্রতিক্রিয়া না দেখানোর জন্য নেতাকর্মীদের নির্দেশনা দেওয়া হয়।
এর আগে ২০২৫ সালের ৪ ফেব্রুয়ারির এক চিঠিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মহানগর ও জেলা কমিটিতে অর্থের বিনিময়ে পদ বাণিজ্যের অভিযোগের কথা উল্লেখ করে তার পদ মুলতবির সিদ্ধান্ত জানানো হয়েছিল।
এ বিষয়ে বক্তব্য জানতে রাকসু জিএস সালাউদ্দিন আম্মারের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।

Single News Bottom
আরও পড়ুন : রাকসু, জিএস, সালাউদ্দিন, আম্মার, সাথী, পদ, বাতিল

রাজনীতি থেকে আরও দেখুন

নিচে স্ক্রল করলে পরবর্তী সংবাদ আসবে