Below Main Menu
মেনু
News16
শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬, ঢাকা
কনভার্টার

রাবিতে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

রাবি প্রতিনিধি প্রকাশ : সোমবার, ০৫ অক্টোবর, ২০২৬ 56 বার পঠিত
রাবিতে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন
ছবি : রাবিতে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন
Single News Top

রাবি প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) পেশাগত দায়িত্ব পালনকালে শিক্ষার্থী ও ক্যাম্পাস সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। হামলায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও শাস্তির আওতায় আনার দাবি জানিয়েছেন শিক্ষক-শিক্ষার্থী ও ক্যাম্পাস সাংবাদিকরা।

সোমবার (৫ অক্টোবর) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সামনে বিভাগের আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে বিভাগের শিক্ষক-শিক্ষার্থী ও ক্যাম্পাসে কর্মরত সাংবাদিকরা অংশ নেন।

মানববন্ধনে রাবি প্রেসক্লাবের সভাপতি ও বিভাগের শিক্ষার্থী আশিকুল রহমান ধ্রুব বলেন, হামলার আগে লাঠিসোঁটা নিয়ে অবস্থান করলেও সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়নি। হামলার পর সিসিটিভি ও ভিডিও ফুটেজ নিয়ে প্রশাসনের কাছে অবস্থান করেও কার্যকর পদক্ষেপ দেখা যায়নি বলে দাবি করেন তিনি। দ্রুত হামলাকারীদের গ্রেপ্তার ও শাস্তির দাবি জানান তিনি।

বিভাগের অধ্যাপক আ-আল মামুন বলেন, সাংবাদিক ও শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় জড়িতদের দ্রুত যথাযথ প্রক্রিয়ায় শাস্তির আওতায় আনতে হবে। সাংবাদিকদের নিরাপদ ও স্বাধীনভাবে কাজের পরিবেশ নিশ্চিত করাও জরুরি।

এদিকে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল আলিম (প্রশাসন) জানান, এ ঘটনায় হল কর্তৃপক্ষ একটি মামলা করেছে। পাশাপাশি অধ্যাপক ড. মো. রেজাউল করিমকে আহ্বায়ক করে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

অন্যদিকে, রাবিতে সাংবাদিকদের ওপর হামলার নিন্দা জানিয়েছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম সাদ্দাম। সোমবার রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আহত সাংবাদিকদের দেখতে গিয়ে তিনি হামলায় জড়িত ছাত্রদল নেতাকর্মীদের দ্রুত গ্রেপ্তার ও শাস্তির দাবি জানান। একই সঙ্গে ক্যাম্পাসে শিক্ষার্থী ও গণমাধ্যমকর্মীদের নিরাপদে কাজের পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানান তিনি।

উল্লেখ্য, রোববার রাতে বিশ্ববিদ্যালয়ের শহীদ জিয়াউর রহমান হলের সামনে সাংবাদিকদের ওপর হামলার ঘটনা ঘটে। এতে অন্তত ১০ জন সাংবাদিক আহত হন।

Single News Bottom

রাজনীতি থেকে আরও দেখুন

নিচে স্ক্রল করলে পরবর্তী সংবাদ আসবে