Below Main Menu
মেনু
News16
শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬, ঢাকা
কনভার্টার

রাবি ছাত্রদলের সহ সভাপতি, যুগ্ম সাধারন সম্পাদকসহ ৩ জন বহিষ্কার, ৬ নেতাকে শোকজ

রাবি প্রতিনিধি প্রকাশ : সোমবার, ০৫ অক্টোবর, ২০২৬ 51 বার পঠিত
রাবি ছাত্রদলের সহ সভাপতি, যুগ্ম সাধারন সম্পাদকসহ ৩ জন বহিষ্কার, ৬ নেতাকে শোকজ
ছবি : রাবি ছাত্রদলের সহ সভাপতি ও যুগ্ম সম্পাদকসহ ৩ জন বহিষ্কার
Single News Top

রাবি প্রতিনিধি: সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সহ সভাপতি আহসান হাবিব, যুগ্ম সাধারণ সম্পাদক হাসিব হাসান ও ছাত্রনেতা বিশাল চক্রবর্তীকে সংগঠনের প্রাথমিক সদস্য পদসহ সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

রোববার (৫ অক্টোবর) বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত অনুযায়ী এ বহিষ্কারাদেশ দেওয়া হয়। ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এ সিদ্ধান্ত অনুমোদন করেন।

একইসঙ্গে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার ছয় নেতাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। তারা হলেন—সহ-সভাপতি তাবকীর আহমেদ ইমন, বুলবুল রহমান, শরিফুল ইসলাম, ফারুক হোসেন, সহ-দপ্তর সম্পাদক শাহারিয়ার আলম এবং ছাত্রনেতা সাজু।

নোটিশে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে ছাত্রদলের কেন্দ্রীয় কার্যালয়ে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। কেন তাদের বিরুদ্ধে স্থায়ী সাংগঠনিক শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে না, সে বিষয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে।

ছাত্রদলের দপ্তর সম্পাদক (সহ-সভাপতি পদমর্যাদা) মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত পৃথক প্রেস বিজ্ঞপ্তি ও কারণ দর্শানোর নোটিশে এসব তথ্য জানানো হয়।

Single News Bottom

রাজনীতি থেকে আরও দেখুন

নিচে স্ক্রল করলে পরবর্তী সংবাদ আসবে