Below Main Menu
মেনু
News16
শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬, ঢাকা
কনভার্টার

রাজশাহীতে ছাত্রদলের মোটরসাইকেল র‍্যালি, নৈরাজ্য প্রতিরোধের আহ্বান

রাজশাহী প্রতিনিধি প্রকাশ : মঙ্গলবার, ০৬ অক্টোবর, ২০২৬ 48 বার পঠিত
রাজশাহীতে ছাত্রদলের মোটরসাইকেল র‍্যালি, নৈরাজ্য প্রতিরোধের আহ্বান
ছবি : সন্ত্রাস, নৈরাজ্য ও গুপ্ত রাজনৈতিক কর্মকাণ্ডের প্রতিবাদে বক্তব্য দেন হাফিজুর রহমান হাফিজ।
Single News Top

রাজশাহী প্রতিনিধি: দেশব্যাপী সন্ত্রাস, নৈরাজ্য ও গুপ্ত রাজনৈতিক কর্মকাণ্ডের প্রতিবাদে রাজশাহীতে মোটরসাইকেল র‍্যালি করেছে জেলা ছাত্রদল। মঙ্গলবার বিকেলে পবা উপজেলার নওহাটা মহিলা কলেজ প্রাঙ্গণ থেকে র‍্যালিটি শুরু হয়।

রাজশাহী জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক হাফিজুর রহমান হাফিজের নেতৃত্বে নেতা-কর্মীরা মোটরসাইকেল নিয়ে বিভিন্ন সড়ক ও মহাসড়ক প্রদক্ষিণ করেন। র‍্যালিটি আমচত্বর ঘুরে আবার নওহাটা মহিলা কলেজ প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।

পরে কলেজ মাঠে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন হাফিজুর রহমান হাফিজ। তিনি বলেন, ২০২৪ সালের জুলাই-আগস্টের আন্দোলন ও মানুষের আত্মত্যাগের মধ্য দিয়ে আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে। এরপরও পরাজিত রাজনৈতিক শক্তি দেশের পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করছে বলে তিনি দাবি করেন।

তিনি আরও বলেন, সন্ত্রাস, নৈরাজ্য ও নাশকতার মাধ্যমে কেউ পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করলে নেতা-কর্মী ও সাধারণ মানুষকে সতর্ক থাকতে হবে। কোনো আইনবিরোধী বা অপরাধমূলক কর্মকাণ্ডের তথ্য পেলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানোর আহ্বান জানান তিনি।

আন্দোলনে ছাত্রদলের নেতা-কর্মীদের ভূমিকার কথা তুলে ধরে হাফিজুর রহমান বলেন, বিভিন্ন সময়ে রাজপথের আন্দোলনে ছাত্রদলের নেতা-কর্মীরা অংশ নিয়েছেন এবং অনেকে প্রাণ দিয়েছেন।

পরে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি বলেন, দেশের বিদ্যমান পরিস্থিতি পরিবর্তন করে একটি সমৃদ্ধ রাষ্ট্র গঠনে বিএনপি ঐক্যবদ্ধভাবে কাজ করতে চায়। দেশ গঠনে বর্তমান সরকারকে সর্বাত্মক সহযোগিতার কথাও জানান তিনি।

কর্মসূচিতে নওহাটা পৌরসভা ছাত্রদলের সাবেক আহ্বায়ক সাকিব হাসানসহ পবা উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভা ছাত্রদলের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
 

Single News Bottom

রাজনীতি থেকে আরও দেখুন

নিচে স্ক্রল করলে পরবর্তী সংবাদ আসবে