Below Main Menu
মেনু
News16
শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬, ঢাকা
কনভার্টার

নাটোরে চুরি, রাজশাহীতে ল্যাপটপের সন্ধানে জার্মান পর্যটক

রাজশাহী প্রতিনিধি প্রকাশ : বৃহস্পতিবার, ০৮ অক্টোবর, ২০২৬ 49 বার পঠিত
নাটোরে চুরি, রাজশাহীতে ল্যাপটপের সন্ধানে জার্মান পর্যটক
ছবি : রাজশাহীতে ল্যাপটপের সন্ধানে জার্মান পর্যটক ক্রিল ল্যান্ডার
Single News Top

রাজশাহী প্রতিনিধি: নাটোর রেলস্টেশন থেকে চুরি যাওয়া ম্যাকবুক ল্যাপটপ ও ডিএসএলআর ক্যামেরার খোঁজে রাজশাহীতে এসেছেন জার্মান পর্যটক ক্রিল ল্যান্ডার। বৃহস্পতিবার দুপুরে সাংবাদিকদের তিনি জানান, তাঁর মালামাল উদ্ধারে পুলিশ কাজ করছে এবং তিনি আশা করছেন দ্রুত সঠিক অবস্থান শনাক্ত করা সম্ভব হবে।

ক্রিল ল্যান্ডার জানান, বুধবার নাটোর রেলওয়ে স্টেশনে ট্রেনের টিকিট কেনার জন্য এটিএম বুথে যাওয়ার সময় একজন ব্যক্তির কাছে নিজের জিনিসপত্র রেখে যান। ওই ব্যক্তি নিজেকে ট্রেনের কর্মকর্তা পরিচয় দিলেও পরে তিনি জানতে পারেন, তিনি রেলওয়ের কর্মকর্তা নন। টাকা তুলে ফিরে এসে ওই ব্যক্তি ও তাঁর ব্যাগ দেখতে পাননি। ব্যাগে ছিল ম্যাকবুক ও ক্যামেরা।

ঘটনার পর নাটোর সদর থানায় জিডি করেন তিনি। পরে ল্যাপটপের অবস্থান শনাক্তের চেষ্টা শুরু করে পুলিশ। রাজশাহী রেলওয়ে থানার ওসি মো. হাফিজুর রহমান জানান, প্রথমে ল্যাপটপটির অবস্থান রাজশাহীর রেলগেট এলাকায় এবং পরে মহিলা কলেজের আশপাশে শনাক্ত হয়। এরপর রেলওয়ে পুলিশ, আরএমপির বোয়ালিয়া থানা, ডিবি ও র‍্যাব অভিযান চালালেও মালামাল উদ্ধার হয়নি।

ওসি জানান, বৃহস্পতিবার সকাল ৭টা ৪০ মিনিটের দিকে আব্দুলপুর রেলওয়ে স্টেশনের কাছে ল্যাপটপটির অবস্থান শনাক্ত হয়। ওই সময় তিতুমীর ও বনলতা এক্সপ্রেস ট্রেনে তল্লাশি চালানো হলেও ল্যাপটপ বা ক্যামেরা পাওয়া যায়নি। ল্যাপটপে সিম না থাকায় সুনির্দিষ্ট অবস্থান শনাক্তে জটিলতা হচ্ছে।

পুলিশ জানিয়েছে, আরএমপি, ডিবি, র‍্যাব, ট্যুরিস্ট পুলিশ ও রেলওয়ে পুলিশ সমন্বিতভাবে কাজ করছে। সিসিটিভি ফুটেজে সন্দেহভাজন ব্যক্তির ছবি পাওয়া গেছে এবং তা বিভিন্ন মাধ্যমে প্রচার করা হয়েছে।

ক্রিল ল্যান্ডার বলেন, তাঁর পাসপোর্ট ও মুঠোফোন তাঁর কাছে রয়েছে। তবে ল্যাপটপে গুরুত্বপূর্ণ তথ্য ও ডেটা আছে। বাংলাদেশে এটিই তাঁর প্রথম সফর। পুলিশ তাঁকে যথেষ্ট সহযোগিতা করছে বলেও জানান তিনি।

Single News Bottom

জাতীয় থেকে আরও দেখুন

নিচে স্ক্রল করলে পরবর্তী সংবাদ আসবে