Below Main Menu
মেনু
News16
শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬, ঢাকা
কনভার্টার

রাজশাহী রেঞ্জে ২৪ ঘণ্টায় ৪৪ মামলা, গ্রেপ্তার ১২৫

নিউজ ডেস্ক প্রকাশ : বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬ 45 বার পঠিত
রাজশাহী রেঞ্জে ২৪ ঘণ্টায় ৪৪ মামলা, গ্রেপ্তার ১২৫
ছবি : রাজশাহী রেঞ্জে ২৪ ঘণ্টায় ৪৪ মামলা, গ্রেপ্তার ১২৫
Single News Top

নিউজ ডেস্ক: রাজশাহী রেঞ্জে গত ২৪ ঘণ্টায় বিভিন্ন অপরাধে ৪৪টি মামলা হয়েছে। এ সময়ে বিভিন্ন মামলায় ১২৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। একই সময়ে মাদকদ্রব্য উদ্ধার এবং মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের গ্রেপ্তারেও অভিযান পরিচালনা করা হয়।

রাজশাহী রেঞ্জের ২২ অক্টোবর ২০২৬ তারিখের ২৪ ঘণ্টার অপরাধ পরিসংখ্যান অনুযায়ী, ডাকাতি, খুন, যৌতুকের জন্য হত্যা, সাইবার নিরাপত্তা আইন ও দ্রুত বিচার আইনে কোনো মামলা হয়নি। তবে ছিনতাইয়ের ঘটনায় একটি, চুরির ঘটনায় একটি এবং নারী ও শিশু নির্যাতনের ঘটনায় দুটি মামলা হয়েছে। এ ছাড়া অন্যান্য ধারায় ৪০টি মামলা নথিভুক্ত হয়েছে। এ সময়ে ৯ জন অপরাধী পলাতক ছিলেন।

পুলিশের তথ্য অনুযায়ী, গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে পরোয়ানাভুক্ত ৪৭ জন, সাজাপ্রাপ্ত ১১ জন, তদন্তাধীন মামলার আসামি ৫৬ জন এবং অন্যান্য মামলায় ১১ জন রয়েছেন। পাশাপাশি মাদক ব্যবসায়ী ও মাদকসেবী হিসেবে ৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

অভিযানে ৮৪ পিস ইয়াবা, ৫ গ্রাম হেরোইন, ৫৫ গ্রাম গাঁজা এবং ২০ দশমিক ৫ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়েছে। তবে এ সময়ে কোনো অবৈধ আগ্নেয়াস্ত্র বা অন্যান্য অস্ত্র উদ্ধার করা হয়নি।

পরিসংখ্যানে আরও উল্লেখ করা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ৮৭৯ জন পুলিশ সদস্য দায়িত্ব পালন করেছেন। চলতি মাসে এ সংখ্যা ১৯ হাজার ১৫৫ জন।
 

Single News Bottom

সারাদেশ থেকে আরও দেখুন

নিচে স্ক্রল করলে পরবর্তী সংবাদ আসবে