Below Main Menu
মেনু
News16
শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬, ঢাকা
কনভার্টার

জনগণকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সুখে-দুঃখে পাশে থাকতে চাই: এমপি মিলন

রাজশাহী প্রতিনিধি প্রকাশ : শনিবার, ১০ অক্টোবর, ২০২৬ 54 বার পঠিত
জনগণকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সুখে-দুঃখে পাশে থাকতে চাই: এমপি মিলন
ছবি : জনগণকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সুখে-দুঃখে পাশে থাকতে চাই: এমপি মিলন
Single News Top

রাজশাহী প্রতিনিধি: জনগণকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তাদের সুখে-দুঃখে পাশে থাকার জন্য দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শফিকুল হক মিলন।

শনিবার বিকেলে রাজশাহীর পবা উপজেলার হরিপুর ইউনিয়নের বেড়পাড়ায় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

এমপি মিলন বলেন, নির্বাচিত জনপ্রতিনিধিদের জনগণের কাছে জবাবদিহি করতে হয়। নির্বাচনের পর গত আট-নয় মাসে চারবার হরিপুর পরিদর্শন করে মানুষের সমস্যা শুনেছেন এবং সমাধানের চেষ্টা করেছেন বলেও জানান তিনি।

তিনি আরও বলেন, আগামী চার বছরের মধ্যে হরিপুরসহ সারা দেশের সাড়ে চার কোটি পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়ার পরিকল্পনা রয়েছে। হরিপুরের নদীপাড়ের মানুষের দুর্ভোগ লাঘবে সাইক্লোন সেন্টার নির্মাণ, হেলথ কমপ্লেক্স স্থাপন, যোগাযোগব্যবস্থার উন্নয়ন এবং কৃষিপণ্যের ন্যায্য দাম নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হবে।

আসন্ন স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, বিএনপি দলীয় বা জাতীয় প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নেবে না। তবে স্থানীয় নেতাদের সুপারিশের ভিত্তিতে যোগ্য ও জনসমর্থিত প্রার্থীদের সমর্থন দেওয়া হবে।

পবা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সদস্যসচিব আব্দুল মান্নাফ মুন্নার সভাপতিত্বে কর্মীসভায় উপজেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য দেন। এ সময় বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন

Single News Bottom

রাজনীতি থেকে আরও দেখুন

নিচে স্ক্রল করলে পরবর্তী সংবাদ আসবে