Below Main Menu
মেনু
News16
শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬, ঢাকা
কনভার্টার

রাজশাহীতে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপনে প্রস্তুতি সভা

নিজস্ব প্রতিবেদক প্রকাশ : শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬ 62 বার পঠিত
রাজশাহীতে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপনে প্রস্তুতি সভা
ছবি : যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজশাহী মহানগরে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
Single News Top

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী সফলভাবে উদ্‌যাপনের লক্ষ্যে রাজশাহী মহানগর যুবদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৬ অক্টোবর) বিকেল ৪টায় নগরীর ভুবন মোহন পার্কে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন রাজশাহী মহানগর যুবদলের আহ্বায়ক মো. শরিফুল ইসলাম জনি। সভা সঞ্চালনা করেন সদস্যসচিব মো. রফিকুল ইসলাম রবি। এ সময় মহানগর ও বিভিন্ন ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সভায় আগামী ২৭ অক্টোবর যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালনের সিদ্ধান্ত নেওয়া হয়। কর্মসূচির অংশ হিসেবে সকালে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হবে। পরে বিকেল ৩টায় নগরীর বাটার মোড়ে আয়োজন করা হবে যুবসমাবেশ ও বর্ণাঢ্য শোভাযাত্রা।

সভায় প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি সফল করতে মহানগর ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়। নির্ধারিত কর্মসূচি বাস্তবায়নে সংশ্লিষ্ট নেতাকর্মীদের সক্রিয় অংশগ্রহণের বিষয়েও আলোচনা হয়।

Single News Bottom

রাজনীতি থেকে আরও দেখুন

নিচে স্ক্রল করলে পরবর্তী সংবাদ আসবে