Below Main Menu
মেনু
News16
শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬, ঢাকা
কনভার্টার

প্রধানমন্ত্রীর সফর ঘিরে মাদরাসা মাঠে শেষ মুহূর্তের প্রস্তুতি

রাজশাহী প্রতিনিধি প্রকাশ : রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬ 51 বার পঠিত
প্রধানমন্ত্রীর সফর ঘিরে মাদরাসা মাঠে শেষ মুহূর্তের প্রস্তুতি
ছবি : প্রধানমন্ত্রীর সফর ঘিরে মাদরাসা মাঠ পরিদর্শন করেন আরডিএ চেয়ারম্যান আবুল কালাম আজাদ সুইট।
Single News Top

রাজশাহী প্রতিনিধি: প্রধানমন্ত্রী তারেক রহমানের আগামী ২০ অক্টোবর রাজশাহী সফরকে কেন্দ্র করে নগরীর ঐতিহাসিক মাদরাসা মাঠে (হাজী মুহম্মদ মুহসীন সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ) চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। প্রধানমন্ত্রীর সফর ও জনসভা সফল করতে মাঠ পরিদর্শন করছেন রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের (আরডিএ) চেয়ারম্যান মো. আবুল কালাম আজাদ সুইটসহ সংশ্লিষ্টরা।

প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে রাজশাহীতে রাজনৈতিক অঙ্গনসহ সাধারণ মানুষের মধ্যে উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়েছে। তাঁকে স্বাগত জানাতে দলের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও প্রস্তুতি নিচ্ছেন।

মাঠ পরিদর্শনকালে আরডিএ চেয়ারম্যান মো. আবুল কালাম আজাদ সুইট বলেন, আগামী ২০ অক্টোবর প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজশাহীতে আগমন উপলক্ষে নগরবাসীর মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা জানাতে রাজশাহীর সাধারণ মানুষ এবং দলের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা প্রস্তুত রয়েছেন।

তিনি জানান, আগামী ২০ অক্টোবর দুপুর ১টা ৩০ মিনিটে বিমানযোগে প্রধানমন্ত্রী রাজশাহীতে পৌঁছাবেন। এরপর শারদীয় দুর্গাপূজা উপলক্ষে একটি পূজামণ্ডপ পরিদর্শন করবেন তিনি। পরে বিকেল ৩টায় ঐতিহাসিক মাদরাসা মাঠে আয়োজিত জনসভায় যোগ দেবেন প্রধানমন্ত্রী।

জনসভায় রাজশাহীর আখচাষিদের উদ্দেশে উৎসাহব্যঞ্জক ও দিকনির্দেশনামূলক বক্তব্য দেওয়ার কথা রয়েছে তাঁর।

প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে রাজশাহীতে জনসভা ঘিরে প্রস্তুতি ও কর্মতৎপরতা বাড়ছে। সংশ্লিষ্টরা আশা করছেন, ব্যাপক মানুষের অংশগ্রহণে জনসভাটি সফল হবে।

Single News Bottom

রাজনীতি থেকে আরও দেখুন

নিচে স্ক্রল করলে পরবর্তী সংবাদ আসবে