Below Main Menu
মেনু
News16
শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬, ঢাকা
কনভার্টার

রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে ১,৫৯৬ পিস ট্যাপেন্টাডল জব্দ

স্টাফ রিপোর্টার প্রকাশ : বুধবার, ০৯ সেপ্টেম্বর, ২০২৬ 63 বার পঠিত
রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে ১,৫৯৬ পিস ট্যাপেন্টাডল জব্দ
ছবি : Photo
Single News Top

রাজশাহী প্রতিনিধি : রাজশাহীর সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ১ হাজার ৫৯৬ পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় মাদক কারবারি পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

বুধবার (৯ সেপ্টেম্বর) রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) এক প্রেস নোটে এ তথ্য জানিয়েছে।

বিজিবি জানায়, মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাত আনুমানিক ৮টা ৩৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে খিদিরপুর বিওপির একটি আভিযানিক দল কাটাখালী থানাধীন পূর্ব বাতান এলাকায় অভিযান পরিচালনা করে।

গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির টহল দল ঘটনাস্থলে পৌঁছে জঙ্গলের মধ্যে কৌশলগত অবস্থান নেয়। দীর্ঘসময় অপেক্ষার পর টহল দল দেখতে পায়, একজন ব্যক্তি আন্তর্জাতিক সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে প্রবেশ করছে। বিজিবি সদস্যরা তাকে আটকের জন্য ধাওয়া করলে ওই ব্যক্তি সঙ্গে থাকা একটি ছোট ব্যাগ ফেলে পালিয়ে যায়।

পরে বিজিবি সদস্যরা পরিত্যক্ত ব্যাগটি তল্লাশি করে ১ হাজার ৫৯৬ পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ করেন।

বিজিবি জানিয়েছে, জব্দকৃত মাদকদ্রব্য কাটাখালী থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

এ ঘটনায় জড়িত চোরাকারবারিকে শনাক্ত করে তার বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে বিজিবির গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।

Single News Bottom
আরও পড়ুন : রাজশাহী, সীমান্ত, বিজিবি, অভিযান, ট্যাপেন্টাডল, জব্দ

সারাদেশ থেকে আরও দেখুন

নিচে স্ক্রল করলে পরবর্তী সংবাদ আসবে