Below Main Menu
মেনু
News16
শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬, ঢাকা
কনভার্টার

রাজশাহী সীমান্তে বিজিবির অভিযা্নে বিপুল পরিমাণ যৌন উত্তেজক ট্যাবলেট ও চোরাচালানি মালামাল জব্দ

স্টাফ রিপোর্টার প্রকাশ : বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬ 49 বার পঠিত
রাজশাহী সীমান্তে বিজিবির অভিযা্নে বিপুল পরিমাণ যৌন উত্তেজক ট্যাবলেট ও চোরাচালানি মালামাল জব্দ
ছবি : রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে জব্দকৃত মালামাল
Single News Top

রাজশাহী প্রতিনিধি: রাজশাহী সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় যৌন উত্তেজক ট্যাবলেট ও চোরাচালানি পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (১ বিজিবি)।

মহাপরিচালক, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর দিকনির্দেশনা অনুযায়ী সীমান্ত দিয়ে অবৈধ চোরাচালান, মাদকদ্রব্য প্রবেশ ও অবৈধ অনুপ্রবেশ রোধে রাজশাহী ব্যাটালিয়নের সীমান্ত এলাকায় কঠোর গোয়েন্দা নজরদারি ও টহল তৎপরতা জোরদার করা হয়েছে।

এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর ২০২৬) রাত আনুমানিক ১২টা ২০ মিনিটে (০০২০ ঘটিকায়) ১ বিজিবির অধীনস্থ ইউসুফপুর বিওপির একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, চারঘাট থানাধীন পল্টন কলাবাগান এলাকার নদী দিয়ে চোরাকারবারীদের একটি চালান বাংলাদেশে প্রবেশ করবে।

সংবাদ পেয়ে বিজিবির আভিযানিক দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে কলাবাগানের ভেতরে অবস্থান নেয়। কিছু সময় পর দু'জন ব্যক্তিকে কাঁধে ব্যাগ নিয়ে আন্তর্জাতিক সীমানা অতিক্রম করে নদী পার হয়ে বাংলাদেশে প্রবেশ করতে দেখে বিজিবি সদস্যরা। তাদের আটক করতে ধাওয়া করা হলে চোরাকারবারীরা হাতের ব্যাগটি ফেলে পালিয়ে যায়।

পরবর্তীতে বিজিবির দলটি ফেলে যাওয়া ব্যাগ তল্লাশি করে ১৫,০০০ পিস ভারতীয় ইলেকট্রিক রেজিস্টেন্স এবং ৪৮টি ভারতীয় ‘Vigore’ যৌন উত্তেজক ট্যাবলেট জব্দ করে।

বিজিবি সূত্রে জানানো হয়েছে, জব্দকৃত এসব চোরাচালানি মালামাল রাজশাহী শুল্ক গুদামে জমা দেওয়ার আইনি প্রক্রিয়া চলছে। এ ছাড়া ঘটনার সাথে জড়িত চোরাকারবারীদের শনাক্ত ও তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।

Single News Bottom

সারাদেশ থেকে আরও দেখুন

নিচে স্ক্রল করলে পরবর্তী সংবাদ আসবে