Below Main Menu
মেনু
News16
শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬, ঢাকা
কনভার্টার

পবায় ৮৩ হাজার ৫০০ গবাদিপশু ও হাঁস-মুরগিকে ফ্রি টিকা

স্টাফ রিপোর্টার প্রকাশ : সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬ 50 বার পঠিত
পবায় ৮৩ হাজার ৫০০ গবাদিপশু ও হাঁস-মুরগিকে ফ্রি টিকা
ছবি : উপজেলা প্রশাসনের আয়োজনে ফ্রি টিকা নিচ্ছেন পবার প্রান্তিক কৃষকেরা। -ছবি: এম, রুবেল
Single News Top

রাজশাহী প্রতিনিধি: রাজশাহীর পবা উপজেলায় প্রান্তিক খামারি ও কৃষকদের গবাদিপশু ও হাঁস-মুরগিকে বিনা মূল্যে টিকাদান কর্মসূচি শুরু হয়েছে।

সোমবার (১৪ সেপ্টেম্বর) সকালে বড়গাছী ইউনিয়নের তালগাছি সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে কর্মসূচির উদ্বোধন করেন রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ শফিকুল হক মিলন। উপজেলা প্রশাসনের আয়োজনে এ কর্মসূচিতে বিভিন্ন রোগ প্রতিরোধে মোট ৮৩ হাজার ৫০০টি টিকা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।

এর মধ্যে গরুর তড়কা, বাদলা ও গলাফুলা রোগের ৬ হাজার ৫০০টি, ছাগলের পিপিআর রোগের ২ হাজার, মুরগির রানীক্ষেত রোগের ৭০ হাজার এবং হাঁসের ডাকপ্লেগ রোগের ৫ হাজার টিকা রয়েছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পবা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইবনুল আবেদীন। তিনি বলেন, রোগের প্রাদুর্ভাবে প্রান্তিক খামারিদের আর্থিক ক্ষতি কমাতে সময়মতো বিনা মূল্যে টিকাদানের উদ্যোগ নেওয়া হয়েছে।

কর্মসূচিতে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আব্দুল লতিফ, ভেটেরিনারি সার্জন ডা. মো. সোহরাব খানসহ প্রশাসন ও প্রাণিসম্পদ বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Single News Bottom
আরও পড়ুন : রাজশাহী, পবা, উপজেলায়, প্রান্তিক ,খামারি ,কৃষকদের ,গবাদিপশু ,হাঁস-মুরগিকে ,বিনা মূল্যে ,টিকাদান, কর্মসূচি, শুরু হয়েছে

সারাদেশ থেকে আরও দেখুন

নিচে স্ক্রল করলে পরবর্তী সংবাদ আসবে