Below Main Menu
মেনু
News16
শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬, ঢাকা
কনভার্টার

রাবির উত্তরপত্র মূল্যায়নে চালু হলো কোডিং পদ্ধতি

স্টাফ রিপোর্টার প্রকাশ : মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬ 42 বার পঠিত
রাবির উত্তরপত্র মূল্যায়নে চালু হলো কোডিং পদ্ধতি
ছবি : রাবিতে উত্তরপত্র মূল্যায়নে কোডিং পদ্ধতির উপকরণাদি বিভাগসমূহকে প্রদান করেন উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর মো. আব্দুল আলিম।
Single News Top

রাবি প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) পরীক্ষার উত্তরপত্র মূল্যায়নে স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিশ্চিত করতে কোডিং পদ্ধতি চালু করা হয়েছে। প্রাথমিকভাবে বিশ্ববিদ্যালয়ের ছয়টি বিভাগে এ পদ্ধতি কার্যকর করা হচ্ছে। পর্যায়ক্রমে সব বিভাগে এটি চালু করা হবে।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের কনফারেন্স কক্ষে নির্বাচিত বিভাগগুলোর সংশ্লিষ্টদের কাছে কোডিং পদ্ধতি বাস্তবায়নের প্রয়োজনীয় উপকরণ হস্তান্তর করা হয়। উপকরণ প্রদান করেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর মো. আব্দুল আলিম ও উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর মামুনুর রশীদ।

এ সময় ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মো. হাসনাত কবীর, ভারপ্রাপ্ত কলেজ পরিদর্শক প্রফেসর মোহাম্মদ আমীরুল ইসলাম, ছাত্র-উপদেষ্টা প্রফেসর এ এইচ এম খুরশীদ আলম, জনসংযোগ দপ্তরের প্রশাসক প্রফেসর এস এম কামরুজ্জামান, সংশ্লিষ্ট বিভাগগুলোর সভাপতি ও পরীক্ষা কমিটির সভাপতিসহ অন্যরা উপস্থিত ছিলেন।

প্রথম পর্যায়ে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, রাষ্ট্রবিজ্ঞান, সমাজকর্ম, পরিসংখ্যান ও উপাত্ত বিজ্ঞান, ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট এবং কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের পরীক্ষায় উত্তরপত্র মূল্যায়নে এ কোডিং পদ্ধতি প্রয়োগ করা হচ্ছে।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, পর্যায়ক্রমে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সব বিভাগে উত্তরপত্র মূল্যায়নে কোডিং পদ্ধতি চালু করা হবে।

Single News Bottom
আরও পড়ুন : রাবি, উত্তরপত্র ,মূল্যায়ন, চালু হলো, কোডিং ,পদ্ধতি, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ,পরীক্ষা

সারাদেশ থেকে আরও দেখুন

নিচে স্ক্রল করলে পরবর্তী সংবাদ আসবে