Below Main Menu
মেনু
News16
শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬, ঢাকা
কনভার্টার

মাছের পোনা বড় হলে সমৃদ্ধ হবে জলাশয়: এমপি মিলন

স্টাফ রিপোর্টার প্রকাশ : মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬ 54 বার পঠিত
মাছের পোনা বড় হলে সমৃদ্ধ হবে জলাশয়: এমপি মিলন
ছবি : মাছের পোনা অবমুক্ত করছেন রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য অ্যাড মোহাম্মদ শফিকুল হক মিলন।
Single News Top

রাজশাহী প্রতিনিধি: রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ শফিকুল হক মিলন বলেছেন, মুক্ত জলাশয়ে অবমুক্ত করা মাছের পোনা বড় হলে স্থানীয় জলাশয়গুলো আরও সমৃদ্ধ হবে। মৎস্যসম্পদ রক্ষা ও সরকারি কর্মসূচির সুফল পেতে এলাকাবাসীকে সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।

সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে রাজশাহীর পবা উপজেলার কর্ণহার বড়বিলার জলাশয়ে মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। পরে তিনি জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করেন।

চলতি অর্থবছরে রাজস্ব বাজেটের আওতায় পবা উপজেলার ১৯টি জলাশয়ে মোট ৫৪৩ কেজি মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। অভ্যন্তরীণ জলাভূমি, বর্ষাপ্লাবিত ধানখেত, প্লাবনভূমি ও প্রাতিষ্ঠানিক জলাশয়ে মাছের উৎপাদন বাড়ানোর লক্ষ্যে এ কর্মসূচি নেওয়া হয়েছে।

কর্মসূচির সফলতা নিয়ে আশাবাদ ব্যক্ত করে এমপি মিলন বলেন, সর্বসাধারণের জন্য ক্ষেত-খামার ও বিলে যে মাছ অবমুক্ত করা হয়েছে, তা বড় হওয়ার সুযোগ দিতে হবে। পবাকে একটি মডেল হিসেবে ধরে ভবিষ্যতে দেশের অন্যান্য স্থানেও এ ধরনের গঠনমূলক কার্যক্রম সম্প্রসারণের প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

তিনি বলেন, অবমুক্ত করা মাছগুলোকে বড় হওয়ার সুযোগ দিতে হবে। মাছ ধরা নিয়ে নিজেদের মধ্যে কোনো বিশৃঙ্খলা বা গোলমাল সৃষ্টি না হয়, সেদিকে সবাইকে খেয়াল রাখতে হবে। সরকারি নিয়মকানুন মেনে এসব কর্মকাণ্ড পরিচালনার পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকেও বিষয়টি তদারকির আহ্বান জানান তিনি।

দেশের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়ে শফিকুল হক মিলন বলেন, মানুষের ভুলভ্রান্তি হতেই পারে। তবে দেশ গড়ার কাজে সবাইকে একটি টিমের মতো ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পবা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইবনুল আবেদীন। তিনি বলেন, পবার বিভিন্ন জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করার মাধ্যমে দেশীয় মাছের উৎপাদন বাড়ানোর পাশাপাশি জলজ জীববৈচিত্র্য রক্ষা করা সম্ভব হবে। অবমুক্ত করা পোনাগুলো যাতে নির্বিঘ্নে বেড়ে উঠতে পারে, সে জন্য স্থানীয় জনগণকে সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

সরকারি এ উদ্যোগ সফল করতে জলাশয়ের মাছ রক্ষা এবং অবৈধভাবে মাছ ধরা বন্ধে সবাইকে সম্মিলিতভাবে সহযোগিতা করার আহ্বান জানান তিনি।

পবা সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় আয়োজিত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. ওয়ালী উল্লাহ মোল্লাহ।

Single News Bottom
আরও পড়ুন : মাছের পোনা, অবমুক্ত, করছেন, রাজশাহী-৩ আসনের, সংসদ সদস্য, অ্যাড, মোহাম্মদ, শফিকুল হক মিলন

সারাদেশ থেকে আরও দেখুন

নিচে স্ক্রল করলে পরবর্তী সংবাদ আসবে