রাজশাহীতে বিজিবির অভিযানে গাঁজা ও ১০ হাজার ইলেকট্রিক রেজিস্টেন্স জব্দ
রাজশাহী প্রতিনিধি: রাজশাহী সীমান্তে পৃথক অভিযান চালিয়ে ভারতীয় গাঁজা ও ১০ হাজার পিস ইলেকট্রিক রেজিস্টেন্স জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা এসব মালামালের আনুমানিক সিজার মূল্য ১ লাখ ৫০ হাজার ৪৫৫ টাকা।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) রাত ১২টা থেকে সকাল ৬টা পর্যন্ত রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি)-এর অধীন বেলপুকুর চেকপোস্ট ও মাজারদিয়া বিওপির আভিযানিক দল গোপন তথ্যের ভিত্তিতে পৃথক অভিযান চালিয়ে এসব মালামাল জব্দ করে।
বিজিবি সূত্রে জানা গেছে, অভিযানে ১৩০ গ্রাম ভারতীয় গাঁজা ও মালিকবিহীন ১০ হাজার পিস ভারতীয় ইলেকট্রিক রেজিস্টেন্স উদ্ধার করা হয়। জব্দ করা গাঁজা বেলপুকুর থানায় এবং ইলেকট্রিক রেজিস্টেন্স রাজশাহী শুল্ক গুদামে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
বিজিবি জানায়, সীমান্ত দিয়ে অবৈধভাবে চোরাচালানি পণ্য, মাদকদ্রব্য ও অনুপ্রবেশ প্রতিরোধে গোয়েন্দা নজরদারি এবং টহল কার্যক্রম জোরদার করা হয়েছে। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নিতে গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।
