Below Main Menu
মেনু
News16
শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬, ঢাকা
কনভার্টার

রাবিতে ‘অ্যাকাডেমিক অ্যান্ড প্রফেশনাল রাইটিং’ বিষয়ক কর্মশালা শুরু

স্টাফ রিপোর্টার প্রকাশ : মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬ 60 বার পঠিত
রাবিতে ‘অ্যাকাডেমিক অ্যান্ড প্রফেশনাল রাইটিং’ বিষয়ক কর্মশালা শুরু
ছবি : রাবি আইইওএল-এ ‘অ্যাকাডেমিক এন্ড প্রফেশনাল রাইটিং কর্মশালায় অংশগ্রহণকারীদের ‘ওয়ার্কশপ কিট’ প্রদান করেন উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর মামুনুর রশীদ।
Single News Top

রাবি প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ইনস্টিটিউট অব ইংলিশ অ্যান্ড আদার ল্যাঙ্গুয়েজেজে (আইইওএল) ‘অ্যাকাডেমিক অ্যান্ড প্রফেশনাল রাইটিং’ শীর্ষক তিন দিনব্যাপী কর্মশালা শুরু হয়েছে।

মঙ্গলবার দুপুরে আইইওএল-এ কর্মশালার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর মামুনুর রশীদ। আইইওএল-এর পরিচালক প্রফেসর মাসউদ আখতারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ প্রফেসর মো. মতিয়ার রহমান।

উদ্বোধনী অনুষ্ঠানে উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর মামুনুর রশীদ বলেন, বিশ্ববিদ্যালয়ে শুধু পাঠদান ও গবেষণাই যথেষ্ট নয়। প্রশংসাপত্র ও গবেষণা প্রস্তাব তৈরি, উচ্চশিক্ষার জন্য ই-মেইল যোগাযোগ, গবেষণাপত্র ও প্রকাশনা প্রস্তুত এবং সেমিনার-সম্মেলনে প্রবন্ধ উপস্থাপনের জন্য বিশেষ লেখার দক্ষতা প্রয়োজন। এ ধরনের কর্মশালা এসব দক্ষতা উন্নয়নে কার্যকর ভূমিকা রাখবে।

কর্মশালায় পাঁচটি একাডেমিক সেশনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিশিষ্ট রিসোর্স পারসনরা বিভিন্ন বিষয়ে আলোচনা করবেন। এতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের প্রভাষকরা অংশ নিচ্ছেন।

অনুষ্ঠানে রাবি সিন্ডিকেট সদস্য ও আইইওএল-এর জাপানি ভাষার শিক্ষক প্রফেসর মো. রেজাউল করিম-২, ইনস্টিটিউট অব বাংলাদেশ স্টাডিজের পরিচালক প্রফেসর মোস্তফা কামাল, শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের পরিচালক প্রফেসর আকতার বানু, প্রক্টর প্রফেসর মো. মাহবুবর রহমান, জনসংযোগ দপ্তরের প্রশাসক প্রফেসর এস এম কামরুজ্জামানসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আইইওএল-এর প্রভাষক সালমা সাবা উদ্বোধনী অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।

Single News Bottom
আরও পড়ুন : রাবি,‘অ্যাকাডেমিক, প্রফেশনাল, রাইটিং, বিষয়ক, কর্মশালা, রাজশাহী বিশ্ববিদ্যালয়

সারাদেশ থেকে আরও দেখুন

নিচে স্ক্রল করলে পরবর্তী সংবাদ আসবে