Below Main Menu
মেনু
News16
শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬, ঢাকা
কনভার্টার

প্রতিটি শিশুর শিক্ষার সুযোগ নিশ্চিত করতে হবে: জেলা প্রশাসক

স্টাফ রিপোর্টার প্রকাশ : বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬ 42 বার পঠিত
প্রতিটি শিশুর শিক্ষার সুযোগ নিশ্চিত করতে হবে: জেলা প্রশাসক
ছবি : কর্মসূচীর আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাজশাহীর জেলা প্রশাসক
Single News Top

রাজশাহী প্রতিনিধি: প্রতিটি শিশুর স্বাস্থ্য, পুষ্টি ও শিক্ষার সুযোগ নিশ্চিত করা গেলে তারাই ভবিষ্যতে সুন্দর সমাজ গড়ে তুলবে বলে মন্তব্য করেছেন রাজশাহী জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকালে নগরের নানকিং দরবার হলে আয়োজিত ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের রাজশাহী শহর এরিয়া ডেভেলপমেন্ট প্রোগ্রামের (এডিপি) অবহিতকরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

জেলা প্রশাসক বলেন, শিশুদের নিরাপদ শৈশব নিশ্চিত করার পাশাপাশি জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় তাদের সক্ষম করে তুলতে হবে। শিক্ষা, পুষ্টি ও প্রয়োজনীয় সুযোগ-সুবিধা থেকে কোনো শিশু যেন পিছিয়ে না পড়ে, সেদিকে গুরুত্ব দিতে হবে। সরকারের পাশাপাশি বেসরকারি উন্নয়ন সংস্থাগুলো এগিয়ে এলে শিক্ষা বিস্তার ও মাদক প্রতিরোধের মতো চ্যালেঞ্জ মোকাবিলা আরও গতিশীল হবে।

সভায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের কর্মকর্তারা জানান, রাজশাহী সিটি করপোরেশন এলাকার প্রায় ৫ লাখ ৫ হাজার ৩২৪ জন মানুষ এ কর্মসূচির আওতায় আসবে। এর মধ্যে রয়েছে ১ লাখ ৩৩ হাজার ৬৫০টি পরিবার। ইতিমধ্যে প্রায় ২৯ হাজার ৯১৮টি ঝুঁকিপূর্ণ পরিবার শনাক্ত করা হয়েছে।

কর্মসূচির আওতায় স্বাস্থ্য ও পুষ্টি, পানি-স্যানিটেশন ও স্বাস্থ্যবিধি, শিক্ষা, শিশু সুরক্ষা ও অংশগ্রহণ এবং জীবিকাভিত্তিক বিভিন্ন কার্যক্রম পরিচালিত হবে। পিছিয়ে পড়া শিশুদের পড়াশোনায় ফিরিয়ে আনা, অপুষ্টি কমানো, বাল্যবিবাহ ও শিশুশ্রম প্রতিরোধেও কাজ করা হবে।

সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের রাজশাহী শহর এডিপির সিনিয়র ম্যানেজার লোটাস চিসিম। সভাপতিত্ব করেন সংস্থাটির সিনিয়র ডিরেক্টর অপারেশনস চন্দন জেড. গমেজ।

ওয়ার্ল্ড ভিশন জানায়, রাজশাহী শহর এডিপির কার্যক্রম ২০২৫ সালের অক্টোবর থেকে শুরু হয়েছে। মূল কর্মসূচি ২০৩৫ সাল পর্যন্ত চলবে। এরপর দুই বছরের ট্রানজিশন পরিকল্পনার মাধ্যমে ২০৩৭ সালে কর্মসূচির সমাপ্তি হবে।

Single News Bottom

সারাদেশ থেকে আরও দেখুন

নিচে স্ক্রল করলে পরবর্তী সংবাদ আসবে