Below Main Menu
মেনু
News16
শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬, ঢাকা
কনভার্টার

রাজশাহীর বাঘা সীমান্তে বিএসএফের হাতে আটক ৫ বাংলাদেশি ফিরলেন

স্টাফ রিপোর্টার প্রকাশ : শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ 67 বার পঠিত
রাজশাহীর বাঘা সীমান্তে বিএসএফের হাতে আটক ৫ বাংলাদেশি ফিরলেন
ছবি : ফেরত আসা পাঁচ বাংলাদেশির সঙ্গে রাজশাহী-৬ আসনের সংসদ সদস্য মো. আবু সাঈদ চাঁদ। ছবি: নিউজ সিক্সটিন
Single News Top

রাজশাহী (বাঘা) প্রতিনিধি: রাজশাহীর বাঘা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) আটক পাঁচ বাংলাদেশি নাগরিককে পতাকা বৈঠকের মাধ্যমে দেশে ফিরিয়ে এনেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টা থেকে সোয়া ৬টা পর্যন্ত বাঘার মীরগঞ্জ বিওপির সীমান্ত পিলার ৭৮/৪-এস সংলগ্ন শূন্যরেখায় বিজিবি ও বিএসএফের কোম্পানি কমান্ডার পর্যায়ে এ পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে বিএসএফের খাসমহল কোম্পানি কমান্ডার পাঁচ বাংলাদেশিকে বিজিবির আলাইপুর কোম্পানি কমান্ডারের কাছে হস্তান্তর করেন।

ফেরত আসা ব্যক্তিরা হলেন, বাঘা উপজেলার পাকুড়িয়া ইউনিয়নের আলাইপুর মধ্যপাড়া গ্রামের মোশাররফ হোসেন (২৬), সাহাবুল আলী (৪০), বাবর আলী (৪০), সাইফুল ইসলাম (৪৬) ও আশাদুল ইসলাম (৩৮)। তাদের মধ্যে তিনজন পাট ব্যবসায়ী এবং দুজন নৌকার মাঝি।

বিজিবি জানায়, গত ৭ সেপ্টেম্বর রাতে পাট কিনে নৌকাযোগে বাড়ি ফেরার সময় নদীর স্রোতে পথ ভুল করে অনিচ্ছাকৃতভাবে তারা ভারতের সীমান্তে প্রবেশ করেন। পরে বিএসএফ তাদের আটক করে। বিভিন্ন ক্যাম্প ও রানীনগর থানায় রাখার পর তাদের হোল্ডিং সেন্টারে পাঠানো হয়।

বৃহস্পতিবার দেশে ফেরানোর পর বিজিবি তাদের পরিচয় ও ঠিকানা যাচাই করে স্থানীয় জনপ্রতিনিধিদের উপস্থিতিতে সন্ধ্যা ৭টার দিকে পরিবারের কাছে হস্তান্তর করে। এ সময় রাজশাহী-৬ (চারঘাট-বাঘা) আসনের সংসদ সদস্য মো. আবু সাঈদ চাঁদ আলাইপুর খেয়াঘাটে উপস্থিত হয়ে ফেরত আসা ব্যক্তিদের পরিবারের সঙ্গে কথা বলেন।

Single News Bottom
আরও পড়ুন : ফেরত আসা, পাঁচ, বাংলাদেশি, রাজশাহী-৬ আসনের, সংসদ সদস্য, আবু সাঈদ চাঁদ।

বাংলাদেশ থেকে আরও দেখুন

নিচে স্ক্রল করলে পরবর্তী সংবাদ আসবে