Below Main Menu
মেনু
News16
শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬, ঢাকা
কনভার্টার

অনৈতিক কর্মকাণ্ড ও একাধিক বিয়ের অভিযোগে পুলিশ ইন্সপেক্টর মাহবুব সাময়িক বরখাস্ত

স্টাফ রিপোর্টার প্রকাশ : শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ 60 বার পঠিত
অনৈতিক কর্মকাণ্ড ও একাধিক বিয়ের অভিযোগে পুলিশ ইন্সপেক্টর মাহবুব সাময়িক বরখাস্ত
ছবি : অনৈতিক কর্মকাণ্ড ও একাধিক বিয়ের অভিযোগে আটককৃত পুলিশ ইন্সপেক্টর মাহবুব
Single News Top

ডেক্স রিপোর্ট: অনৈতিক কর্মকাণ্ড, নারী নির্যাতন ও প্রতারণামূলকভাবে একাধিক বিয়ের অভিযোগে পুলিশ ইন্সপেক্টর মাহবুব আলমকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। একই সঙ্গে তাকে সিরাজগঞ্জ ইন-সার্ভিস পুলিশ ট্রেনিং সেন্টার থেকে চট্টগ্রাম রেঞ্জ পুলিশ অফিসে সংযুক্ত করা হয়েছে।

উত্থাপিত অভিযোগের বিষয়ে প্রতিবেদন তৈরি করে পুলিশ সদর দপ্তরে পাঠানোর জন্য রাজশাহীর ডিআইজিসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে।

শুক্রবার রাজশাহী নগরীর মেহেরচণ্ডী এলাকার একটি বাড়ি থেকে ইন্সপেক্টর মাহবুব আলম ও সানজিদা মৌ নামের এক নারীকে আটক করে চন্দ্রিমা থানা পুলিশের কাছে সোপর্দ করেন স্থানীয়রা। এ সময় মাহবুবের ষষ্ঠ স্ত্রী দাবিদার তন্নি খাতুনসহ স্থানীয়রা ওই নারীর সঙ্গে মাহবুবের অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ করেন।

তবে মাহবুব আলমের বিরুদ্ধে কোনো লিখিত অভিযোগ বা মামলা না থাকায়, শুক্রবার রাতেই তাকে এবং আটক নারী সানজিদা মৌকে ছেড়ে দেওয়া হয়।

এরপর ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন গণমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়।

ঘটনার ২৪ ঘণ্টার মধ্যেই পুলিশ সদর দপ্তর থেকে মাহবুব আলমকে সাময়িক বরখাস্ত এবং চট্টগ্রাম রেঞ্জ পুলিশে সংযুক্ত করার আদেশ দেওয়া হয়।

এদিকে, তার বিরুদ্ধে ওঠা অভিযোগগুলো তদন্ত করে প্রয়োজনীয় প্রতিবেদন পুলিশ সদর দপ্তরে পাঠানোর প্রক্রিয়া চলছে।

Single News Bottom
আরও পড়ুন : অনৈতিক, কর্মকাণ্ড, ও, একাধিক, বিয়ের, অভিযোগে, পুলিশ, ইন্সপেক্ট,র মাহবুব, সাময়িক, বরখাস্ত

বাংলাদেশ থেকে আরও দেখুন

নিচে স্ক্রল করলে পরবর্তী সংবাদ আসবে