Below Main Menu
মেনু
News16
শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬, ঢাকা
কনভার্টার

চারঘাটে ২০০ ইয়াবাসহ গ্রেপ্তার ২

স্টাফ রিপোর্টার প্রকাশ : রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬ 74 বার পঠিত
চারঘাটে ২০০ ইয়াবাসহ গ্রেপ্তার ২
ছবি : চারঘাটে ২০০ ইয়াবাসহ গ্রেপ্তার ২
Single News Top

রাজশাহী প্রতিনিধি: রাজশাহীর চারঘাটে ২০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে শাহাবুর মেম্বার (৪৪) নামে মাদক মামলার এক আসামি পালিয়ে যান।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, চারঘাট উপজেলার চাঁদনগর গ্রামের মৃত আব্দুস সাত্তারের ছেলে মো. শাহাবুল হক (৩২) এবং শিবপুর গ্রামের মো. মজবির রহমানের ছেলে মো. মেহেদী হাসান নয়ন (২৮)।

পুলিশ জানায়, ১৮ সেপ্টেম্বর রাত সাড়ে ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বানেশ্বর-চারঘাট আঞ্চলিক মহাসড়কের শিবপুর গ্রামের বটতলা মোড়ে অভিযান চালায় জেলা ডিবির একটি দল। রাকিবের চায়ের দোকানের সামনে কয়েকজন মাদক কারবারি মাদক বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছে, এমন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়।

ডিবির এসআই (নিরস্ত্র) মো. আশাফুল ইসলামের নেতৃত্বে অভিযান চলাকালে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করেন শাহাবুল হক ও মেহেদী হাসান নয়ন। পরে তাদের আটক করা হয়। এ সময় শাহাবুল হকের পরিহিত লুঙ্গির সামনের ডান কোঁচা থেকে নীল রঙের পলিথিনে মোড়ানো ২০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

পুলিশ আরও জানায়, একই সময় চারঘাট উপজেলার তাতারপুর গ্রামের মো. আকবরের ছেলে শাহাবুর মেম্বার পালিয়ে যান। তাকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

পুলিশের তথ্যমতে, শাহাবুর মেম্বারের বিরুদ্ধে রাজশাহী জেলায় সাতটি, ফেনীতে একটি এবং নাটোরে একটি মাদক মামলাসহ আরও মামলা রয়েছে।

এ ঘটনায় গ্রেপ্তার দুইজন ও পলাতক শাহাবুর মেম্বারের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় চারঘাট থানায় মামলা করা হয়েছে।

Single News Bottom
আরও পড়ুন : চারঘাটে, ২০০, ইয়াবা, গ্রেপ্তার ২, শাহাবুর, শাহাবুর মেম্বার

সারাদেশ থেকে আরও দেখুন

নিচে স্ক্রল করলে পরবর্তী সংবাদ আসবে