Below Main Menu
মেনু
News16
শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬, ঢাকা
কনভার্টার

রাজশাহীতে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

স্টাফ রিপোর্টার প্রকাশ : রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬ 60 বার পঠিত
রাজশাহীতে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন
ছবি : ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করছেন রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শফিকুল হক মিলন।
Single News Top

উৎসবমুখর পরিবেশে রাজশাহীতে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে। রবিবার সকালে রাজশাহী জেলা মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে প্রতিযোগিতার উদ্বোধন হয়। এ সময় জাতীয় ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের পতাকা উত্তোলন, বেলুন ওড়ানো এবং শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ ডিসপ্লে অনুষ্ঠিত হয়।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা, রাজশাহী অঞ্চলের আয়োজনে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পবা-মোহনপুর আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শফিকুল হক মিলন।

বক্তব্যে তিনি বলেন, সরকার ক্রীড়াঙ্গনের উন্নয়নে কাজ করছে। সম্প্রতি ইউনিয়ন ও স্কুল পর্যায় থেকে প্রায় ২২ লাখ শিক্ষার্থীকে ফুটবল খেলার মাঠে নিয়ে আসা হয়েছে, যা তৃণমূল পর্যায়ে খেলাধুলার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তিনি বলেন, ফুটবল-ক্রিকেটের পাশাপাশি দাবা, হ্যান্ডবলসহ অন্যান্য খেলাকেও গুরুত্ব দিতে হবে। শিশু-কিশোরদের মেধা ও দক্ষতা অনুযায়ী প্রশিক্ষণের মাধ্যমে খেলাধুলাকে পেশা হিসেবে নেওয়ার সুযোগ তৈরি করতে হবে। ‘তোমাকেই খুঁজছে বাংলাদেশ’-এর মতো আয়োজনের মাধ্যমে নতুন প্রতিভা উঠে আসবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

রাজশাহী বিভাগীয় কমিশনার ইউসুফ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা, রাজশাহী-৬ আসনের সংসদ সদস্য আবু সাঈদ চাঁদ, রাজশাহী রেঞ্জের ডিআইজি আশিক সাঈদ, জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম এবং রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ড. শামীম আরা চৌধুরী।

অনুষ্ঠানে জনপ্রতিনিধি, ক্রীড়া সংগঠক, শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

Single News Bottom

সারাদেশ থেকে আরও দেখুন

নিচে স্ক্রল করলে পরবর্তী সংবাদ আসবে