Below Main Menu
মেনু
News16
শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬, ঢাকা
কনভার্টার

আইবিএসে ২০২৬-২৭ শিক্ষাবর্ষের নবীন গবেষকদের নবীনবরণ

স্টাফ রিপোর্টার প্রকাশ : সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬ 61 বার পঠিত
আইবিএসে ২০২৬-২৭ শিক্ষাবর্ষের নবীন গবেষকদের নবীনবরণ
ছবি : রাবি উপাচার্য প্রফেসর মো. ফরিদুল ইসলাম আইবিএস-এর নবীনবরণে নবাগত গবেষকদের ফুলেল শুভেচ্ছা জানান।
Single News Top

 রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ইনস্টিটিউট অব বাংলাদেশ স্টাডিজ (আইবিএস)-এ ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবাগত গবেষকদের নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার দুপুরে আইবিএসের সেমিনারকক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করে আইবিএস অ্যালামনাই অ্যাসোসিয়েশন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. ফরিদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মো. আব্দুল আলিম, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক মামুনুর রশীদ এবং আইবিএস পরিচালক অধ্যাপক এম মোস্তফা কামাল।

আইবিএস অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি অধ্যাপক মো. ফজলুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক অধ্যাপক মোহাম্মদ নাজিমুল হক।

অনুষ্ঠানে নবাগত গবেষকদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। উপাচার্য অধ্যাপক মো. ফরিদুল ইসলাম নবীন গবেষকদের সাফল্য কামনা করে বলেন, তাদের গবেষণা ভবিষ্যৎ গবেষণার পথ দেখাবে এবং গবেষণালব্ধ ফলাফল উচ্চতর গবেষণায় অনুপ্রেরণা জোগাবে। তিনি আইবিএসের জন্য আগামীতে বিশেষ বরাদ্দের পরিকল্পনার কথাও জানান।

উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মো. আব্দুল আলিম বলেন, নবাগত গবেষকরা তাদের গবেষণাকর্মের মাধ্যমে মেধা ও মননের পরিচয় দেবেন। যুগোপযোগী বিষয়ে মানসম্মত গবেষণার মাধ্যমে তারা আইবিএস ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মর্যাদা বৃদ্ধিতে ভূমিকা রাখবেন বলে তিনি আশা প্রকাশ করেন।

উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক মামুনুর রশীদ বলেন, বাংলাদেশবিষয়ক গবেষণায় আইবিএস একটি ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান। এখানকার ডিগ্রিধারীরা কর্মক্ষেত্রে সাফল্যের স্বাক্ষর রেখেছেন। বর্তমান গবেষকরাও সেই ধারাবাহিকতা বজায় রাখবেন বলে তিনি আশা প্রকাশ করেন। বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রশাসন গবেষণাকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বলেও জানান তিনি।

অনুষ্ঠানের শেষে আইবিএস অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে উপাচার্য ও দুই উপ-উপাচার্যকে স্মারক উপহার দেওয়া হয়।

Single News Bottom
আরও পড়ুন : আইবিএসে,২০২৬-২৭,শিক্ষাবর্ষের, নবীন, গবেষকদের,নবীনবরণ,

সারাদেশ থেকে আরও দেখুন

নিচে স্ক্রল করলে পরবর্তী সংবাদ আসবে