Below Main Menu
মেনু
News16
শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬, ঢাকা
কনভার্টার

রাবির অবসরপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম খানের মৃত্যু, উপাচার্যদের শোক

স্টাফ রিপোর্টার প্রকাশ : মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ 71 বার পঠিত
রাবির অবসরপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম খানের মৃত্যু, উপাচার্যদের শোক
ছবি : রাবির অবসরপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম খান।
Single News Top

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) উপাচার্য দপ্তরের অবসরপ্রাপ্ত সহকারী রেজিস্ট্রার মো. রফিকুল ইসলাম খান (৭২) মারা গেছেন। সোমবার রাত সাড়ে ৮টার দিকে নিজ বাসভবনে তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাবির উপাচার্য প্রফেসর মো. ফরিদুল ইসলাম, উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর মো. আব্দুল আলিম ও উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর মামুনুর রশীদ।

শোকবার্তায় তাঁরা রাবি প্রশাসনের কর্মকাণ্ডে মরহুমের অবদানের কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। একই সঙ্গে তাঁর রুহের মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

মঙ্গলবার সকাল ১১টায় রাজশাহী নগরীর টিকাপাড়া ঈদগাহ মাঠে তাঁর জানাজা অনুষ্ঠিত হবে। পরে টিকাপাড়া গোরস্থানে তাঁকে দাফন করা হবে।

মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

Single News Bottom
আরও পড়ুন : রাবি, অবসরপ্রাপ্ত, কর্মকর্তা, রফিকুল ইসলাম খান, মৃত্যু, উপাচার্য,শোক

সারাদেশ থেকে আরও দেখুন

নিচে স্ক্রল করলে পরবর্তী সংবাদ আসবে