Below Main Menu
মেনু
News16
শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬, ঢাকা
কনভার্টার

চাঁদপুরে নিখোঁজ স্কুলছাত্র বান্দরবানের দুর্গম পাহাড়ে উদ্ধার

স্টাফ রিপোর্টার প্রকাশ : বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬ 58 বার পঠিত
চাঁদপুরে নিখোঁজ স্কুলছাত্র বান্দরবানের দুর্গম পাহাড়ে উদ্ধার
ছবি : বান্দরবানের দুর্গম পাহাড়ি এলাকা থেকে উদ্ধারকৃত রাতুল দেবনাথ
Single News Top

চাঁদপুরের মতলব উত্তর থেকে নিখোঁজের প্রায় ১২ ঘণ্টা পর সপ্তম শ্রেণির শিক্ষার্থী রাতুল দেবনাথকে (১৩) বান্দরবানের দুর্গম পাহাড়ি এলাকা থেকে উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে জেলা পুলিশের মিডিয়া সেল থেকে এ তথ্য জানানো হয়।

রাতুল ছেংগারচর সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ও ছেংগারচর বাজারের স্বর্ণ ব্যবসায়ী বিশ্বজিৎ চন্দ্র দেবনাথের ছেলে। গত ২১ সেপ্টেম্বর বেলা সাড়ে ১১টার দিকে বিদ্যালয়ে যাওয়ার পর সে নিখোঁজ হয়। পরে তার ফেসবুক পেজে ‘Miss you Ma’ লেখা একটি স্ট্যাটাস দেখতে পেয়ে পরিবারের উদ্বেগ আরও বেড়ে যায়। এ ঘটনায় তার বাবা মতলব উত্তর থানায় জিডি করেন।

পুলিশ জানায়, তথ্যপ্রযুক্তির সহায়তায় রাতুলের অবস্থান শনাক্তের পর বান্দরবান সদর থানার আওতাধীন ১২ মাইলের দুর্গম পাহাড়ি এলাকায় অভিযান চালিয়ে তাকে উদ্ধার করা হয়।

পরে প্রয়োজনীয় আইনগত ও প্রাতিষ্ঠানিক প্রক্রিয়া শেষে রাতুলকে পরিবারের জিম্মায় দেওয়া হয়েছে।

Single News Bottom
আরও পড়ুন : চাঁদপুর, নিখোঁ্‌ স্কুলছাত্র, বান্দরবান, দুর্গম পাহাড়, উদ্ধার, রাতুল দেবনাথ

সারাদেশ থেকে আরও দেখুন

নিচে স্ক্রল করলে পরবর্তী সংবাদ আসবে