Below Main Menu
মেনু
News16
শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬, ঢাকা
কনভার্টার

পদ্মাপাড়ের বন্যার্তদের মাঝে আরডিএ চেয়ারম্যান সুইটের ত্রাণ বিতরণ

স্টাফ রিপোর্টার প্রকাশ : বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬ 65 বার পঠিত
পদ্মাপাড়ের বন্যার্তদের মাঝে আরডিএ চেয়ারম্যান সুইটের ত্রাণ বিতরণ
ছবি : পদ্মাপাড়ের বন্যার্তদের মাঝে আরডিএ চেয়ারম্যান সুইটের ত্রাণ বিতরণ
Single News Top

রাজশাহীতে পদ্মা নদীর তীরবর্তী বন্যাকবলিত ও অসহায় মানুষের মাঝে ত্রাণ বিতরণ করেছেন রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের (আরডিএ) চেয়ারম্যান আবুল কালাম আজাদ সুইট।

বুধবার (২৩ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে রাজশাহী মহানগরীর ২৪ নম্বর ওয়ার্ডসংলগ্ন পঞ্চবটি এলাকায় বন্যায় ক্ষতিগ্রস্ত ১০০ পরিবারের মাঝে চাল, তেল, ময়দাসহ বিভিন্ন খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

ত্রাণ বিতরণকালে রাজশাহী মহানগর বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এ সময় আরডিএ চেয়ারম্যান আবুল কালাম আজাদ সুইট বলেন, বন্যা ও দুর্যোগের সময়ে অসহায় মানুষের পাশে থেকে সামর্থ্য অনুযায়ী সহযোগিতা অব্যাহত রাখার চেষ্টা করবেন।

স্থানীয়রা জানান, পদ্মা নদীর তীরবর্তী এসব এলাকায় বন্যার কারণে বেশ কিছু পরিবার দুর্ভোগে রয়েছে। ত্রাণসামগ্রী পেয়ে উপকারভোগীরা স্বস্তি প্রকাশ করেন।

Single News Bottom
আরও পড়ুন : পদ্মাপাড়, বন্যার্ত, আরডিএ, চেয়ারম্যান, সুইট, ত্রাণ, বিতরণ

সারাদেশ থেকে আরও দেখুন

নিচে স্ক্রল করলে পরবর্তী সংবাদ আসবে