Below Main Menu
মেনু
News16
শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬, ঢাকা
কনভার্টার

মোহনপুরে মাকে কুপিয়ে হত্যা, বাবাকে জখম

স্টাফ রিপোর্টার প্রকাশ : বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬ 64 বার পঠিত
মোহনপুরে মাকে কুপিয়ে হত্যা, বাবাকে জখম
ছবি : মোহনপুরে মাকে কুপিয়ে হত্যা, বাবাকে জখম
Single News Top

রাজশাহীর মোহনপুরে জান্নাতুন নামে এক নারীকে হাসুয়া দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তাঁর ছেলে আমিনুল ইসলাম-এর বিরুদ্ধে। এ সময় বাধা দিতে গেলে বাবা মুজিব সরদারকেও কুপিয়ে গুরুতর জখম করা হয়।

বৃহস্পতিবার রাত ১টার দিকে উপজেলার মৌগাছি ইউনিয়নের সরদারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, মাদক সেবনকে কেন্দ্র করে আমিনুল প্রায়ই পরিবারের সঙ্গে ঝামেলায় জড়াতেন।

ঘটনার পর স্থানীয়দের সহযোগিতায় আমিনুলকে আটক করে মোহনপুর থানা পুলিশ। গুরুতর আহত মুজিব সরদারকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) হেলেনা আকতার বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের পর আমিনুলকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।
 

Single News Bottom
আরও পড়ুন : মোহনপুর, মা, কুপিয়ে, হত্যা, বাবা. জখম

সারাদেশ থেকে আরও দেখুন

নিচে স্ক্রল করলে পরবর্তী সংবাদ আসবে