Below Main Menu
মেনু
News16
শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬, ঢাকা
কনভার্টার

পুঠিয়ায় ৪০০ ইয়াবাসহ দুই মাদককারবারি গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার প্রকাশ : শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬ 79 বার পঠিত
পুঠিয়ায় ৪০০ ইয়াবাসহ দুই মাদককারবারি গ্রেপ্তার
ছবি : ৪০০ ইয়াবাসহ দুই মাদককারবারি গ্রেপ্তার
Single News Top

রাজশাহী প্রতিনিধি: রাজশাহীর পুঠিয়ায় ৪০০ পিস ইয়াবাসহ দুই মাদককারবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বুধবার (২৪ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পুঠিয়ার শহীদ নাদের আলী বালিকা বিদ্যালয় ও কলেজের সামনে পাকা সড়কে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন, জশাহী মহানগরের বেলপুকুর থানার বাঁশপুকুরিয়া গ্রামের লিটন হোসেন (২৭) ও আশরাফুল ইসলাম (৩৮)।

জেলা ডিবি পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মাদক ও চোরাচালানবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হয়। ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে তাদের আটক করা হয়। পরে লিটন হোসেনের পরনের প্যান্টের ডান পকেট থেকে নীল পলিথিনে রাখা ৪০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে পুঠিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী মামলা করা হয়েছে।

Single News Bottom
আরও পড়ুন : পুঠিয়া, ৪০০, ইয়াবাসহ, দুই ,মাদককারবারি, গ্রেপ্তার

সারাদেশ থেকে আরও দেখুন

নিচে স্ক্রল করলে পরবর্তী সংবাদ আসবে