Below Main Menu
মেনু
News16
শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬, ঢাকা
কনভার্টার

রাষ্ট্রপতির পুলিশ পদক পেলেন রাজশাহী রেঞ্জের ডিআইজি আশিক সাঈদ

স্টাফ রিপোর্টার প্রকাশ : শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬ 84 বার পঠিত
রাষ্ট্রপতির পুলিশ পদক পেলেন রাজশাহী রেঞ্জের ডিআইজি আশিক সাঈদ
ছবি : ডিআইজি আশিক সাঈদকে পিপিএম-সেবা পদক পরিয়ে দেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, এমপি।
Single News Top

 সাহসিকতা, পেশাগত দক্ষতা, জনসেবায় অবদান এবং গুরুত্বপূর্ণ ও চাঞ্চল্যকর মামলার তদন্তে সাফল্যের স্বীকৃতিস্বরূপ রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম-সেবা) পেয়েছেন রাজশাহী রেঞ্জের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (ডিআইজি) মো. আশিক সাঈদ।

শনিবার (২৬ সেপ্টেম্বর) ঢাকার রাজারবাগ পুলিশ অডিটরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে তাঁর হাতে পদক তুলে দেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী সালাহউদ্দিন আহমদ, এমপি।

২০২৫ সালের ১ মার্চ থেকে ২০২৬ সালের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত দায়িত্ব পালনে সাহসিকতা, সেবা ও প্রশংসনীয় অবদানের স্বীকৃতি হিসেবে বিভিন্ন ক্যাটাগরিতে পুলিশ সদস্যদের পদক দেওয়ার জন্য ২১ সেপ্টেম্বর প্রজ্ঞাপন জারি করা হয়। এতে পিপিএম-সেবা পদকের জন্য ডিআইজি মো. আশিক সাঈদের নাম চূড়ান্ত করা হয়।

মো. আশিক সাঈদ দীর্ঘদিন ধরে পুলিশের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। ২০২৬ সালের মে মাসে তিনি বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। পরে জুলাইয়ে রাজশাহী রেঞ্জের ডিআইজি হিসেবে দায়িত্ব নেন।

পদকপ্রাপ্তির পর রাজশাহী রেঞ্জ পুলিশের কর্মকর্তা ও সদস্যরা ডিআইজি আশিক সাঈদকে অভিনন্দন জানিয়েছেন।

 

 

Single News Bottom
আরও পড়ুন : রাষ্ট্রপতির, পুলিশ, পদক, পেলেন, রাজশাহী, রেঞ্জের, ডিআইজি, আশিক ,সাঈদ

সারাদেশ থেকে আরও দেখুন

নিচে স্ক্রল করলে পরবর্তী সংবাদ আসবে