Below Main Menu
মেনু
News16
শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬, ঢাকা
কনভার্টার

রাজশাহীতে মুদি দোকানিকে কুপিয়ে হত্যা, দোকানে পেট্রল বোমায় আগুন

রাজশাহী প্রতিনিধি প্রকাশ : রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ 67 বার পঠিত
রাজশাহীতে মুদি দোকানিকে কুপিয়ে হত্যা, দোকানে পেট্রল বোমায় আগুন
ছবি : মুদি দোকানিকে কুপিয়ে হত্যা, দোকানে পেট্রল বোমায় আগুন
Single News Top

রাজশাহীতে আবদুল বারী (৪০) নামে এক মুদি দোকানিকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এর আগে তাঁর দোকানে পেট্রল বোমা নিক্ষেপ করে আগুন ধরিয়ে দেয় হামলাকারীরা। শনিবার (২৬ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে নগরের রাজপাড়া থানার বাকির মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আবদুল বারী ওই এলাকার বদরুল সরকারের ছেলে। বাড়ির সামনেই তিনি মুদি দোকান চালাতেন।

পুলিশ ও স্বজনদের ভাষ্য, শনিবার সন্ধ্যার পর চন্ডিপুর এলাকার কয়েকজন যুবক বারীর দোকানে টাকা ভাঙাতে গেলে তিনি তা দিতে পারবেন না বলে জানান। এ নিয়ে তাঁদের মধ্যে কথা-কাটাকাটি ও হাতাহাতি হয়। এর জের ধরে রাত পৌনে ২টার দিকে ৫০ থেকে ৫৫ জনের একটি দল দেশীয় অস্ত্র ও পেট্রল বোমা নিয়ে বারীর বাড়ির সামনে আসে।

হামলাকারীরা প্রথমে দোকানের শাটারের তালা ভেঙে পেট্রল বোমা নিক্ষেপ করে আগুন ধরিয়ে দেয়। আগুন দেখে বারী ও পরিবারের সদস্যরা বাড়ি থেকে বের হলে তাঁকে ঘিরে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করা হয়।

পরে গুরুতর আহত অবস্থায় বারীকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। রোববার দুপুর পর্যন্ত এ ঘটনায় কাউকে আটক করা যায়নি। মরদেহ রামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

ওসি আরও জানান, এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। এজাহার পাওয়ার পর জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের উদ্যোগ নেওয়া হবে।

Single News Bottom

সারাদেশ থেকে আরও দেখুন

নিচে স্ক্রল করলে পরবর্তী সংবাদ আসবে