Below Main Menu
মেনু
News16
শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬, ঢাকা
কনভার্টার

মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে মতবিনিময় সভা

মালয়েশিয়া প্রতিনিধি প্রকাশ : রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ 66 বার পঠিত
মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে মতবিনিময় সভা
ছবি : মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে মতবিনিময় সভায় মালয়েশিয়া বিএনপি
Single News Top

প্রবাসী বাংলাদেশিদের স্বার্থরক্ষা ও সার্বিক কল্যাণ নিশ্চিত করার লক্ষ্যে মালয়েশিয়ায় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহর মালয়েশিয়া সফর উপলক্ষে এ সভার আয়োজন করে মালয়েশিয়া বিএনপি।
মতবিনিময় সভায় প্রবাসীদের বিভিন্ন সমস্যা, রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধি, পাসপোর্ট ও আইনি সেবা সহজীকরণসহ সার্বিক কল্যাণের বিষয়গুলো নিয়ে আলোচনা হয়। ইসমাইল জবিউল্লাহ প্রবাসীদের যৌক্তিক দাবি ও সমস্যা সমাধানে সরকারের পক্ষ থেকে সহযোগিতার আশ্বাস দেন।
সভায় মালয়েশিয়ায় বাংলাদেশি কমিউনিটির পারস্পরিক যোগাযোগ ও ঐক্য আরও সুদৃঢ় করার প্রত্যয় ব্যক্ত করেন অংশগ্রহণকারীরা।
মালয়েশিয়া বিএনপির সাধারণ সম্পাদক মোশাররফ হোসেনের সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন সংগঠনটির সভাপতি প্রকৌশলী বাদলুর রহমান বাদল খান।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার ও হাইকমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এছাড়া মালয়েশিয়া বিএনপির সিনিয়র সহ-সভাপতি মাহবুব আলম শাহ, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে কর্মরত বাংলাদেশি শিক্ষক, প্রবাসী ব্যবসায়ী এবং বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

Single News Bottom
আরও পড়ুন : মালয়েশিয়া, প্রবাসী, বাংলাদেশিদ,মতবিনিময়, সভা

রাজনীতি থেকে আরও দেখুন

নিচে স্ক্রল করলে পরবর্তী সংবাদ আসবে