Below Main Menu
মেনু
News16
শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬, ঢাকা
কনভার্টার

রাজশাহীতে আলুর হিমাগার ভাড়া ৫.৭৫ টাকা, দ্রুত কার্যকরের দাবি

স্টাফ রিপোর্টার প্রকাশ : সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬ 68 বার পঠিত
রাজশাহীতে আলুর হিমাগার ভাড়া ৫.৭৫ টাকা, দ্রুত কার্যকরের দাবি
ছবি : হিমাগারের নির্ধারিত ভাড়া দ্রুত কার্যকরের দাবিতে জেলা আলু ও কাঁচামাল ব্যবসায়ী সমবায় সমিতির সংবাদ সম্মেলন।
Single News Top

রাজশাহী প্রতিনিধি: রাজশাহীতে আলু সংরক্ষণের হিমাগার ভাড়া প্রতি কেজি ৫ টাকা ৭৫ পয়সা নির্ধারণ করা হলেও অধিকাংশ হিমাগারে তা কার্যকর হয়নি বলে অভিযোগ করেছেন ব্যবসায়ীরা। দ্রুত নির্ধারিত ভাড়া কার্যকরের দাবি জানিয়েছে রাজশাহী জেলা আলু ও কাঁচামাল ব্যবসায়ী সমবায় সমিতি।

সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে পবা উপজেলার তকিপুরে আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি জানান সমিতির সাধারণ সম্পাদক ইফতেখারুল ইসলাম ডনি। লিখিত বক্তব্যে তিনি বলেন, গত বৃহস্পতিবার জেলা প্রশাসনের জরুরি সভায় আলু সংরক্ষণের ভাড়া ৬ টাকা থেকে কমিয়ে ৫ টাকা ৭৫ পয়সা নির্ধারণ করা হয়। তবে কিছু হিমাগার এখনো এ সিদ্ধান্ত কার্যকর করেনি।

তিনি জানান, রাজশাহীতে প্রায় ৪০টি হিমাগার রয়েছে। সব হিমাগারে নির্ধারিত ভাড়া কার্যকর করতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন তিনি।

এর আগে জেলা কমিটি প্রতি কেজি আলুর ভাড়া ৫ টাকা ২০ পয়সা নির্ধারণের সুপারিশ করলেও গত ৩১ আগস্ট কৃষি বিপণন অধিদপ্তর সারা দেশে ভাড়া ৬ টাকা নির্ধারণ করে। এ নিয়ে বিরোধের জেরে গত ২১ সেপ্টেম্বর পবার দৌলতপুরের রহমান সিডস কোল্ড স্টোরেজে দুই পক্ষের মধ্যে মারামারি ও ভাঙচুরের ঘটনা ঘটে।

সংবাদ সম্মেলনে সমিতির সভাপতি মো. আহাদ আলীসহ আলুচাষি ও ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন। জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম জানিয়েছেন, সভার সিদ্ধান্ত ও রেজুলেশন সংশ্লিষ্টদের কাছে পাঠানো হয়েছে। নির্ধারিত ভাড়া দ্রুত কার্যকর হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

Single News Bottom
আরও পড়ুন : রাজশাহীতে, আলুর, হিমাগার, ভাড়া, ৫.৭৫ টাকা, দ্রুত, কার্যকরের, দাবি

সারাদেশ থেকে আরও দেখুন

নিচে স্ক্রল করলে পরবর্তী সংবাদ আসবে