Below Main Menu
মেনু
News16
শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬, ঢাকা
কনভার্টার

পবায় ইয়াবা সেবনে দুই তরুণের ৬ মাসের কারাদণ্ড

রাজশাহী প্রতিনিধি প্রকাশ : সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬ 67 বার পঠিত
পবায় ইয়াবা সেবনে দুই তরুণের ৬ মাসের কারাদণ্ড
ছবি : পবায় ইয়াবা সেবনের দায়ে দুই তরুণের ছয় মাসের কারাদণ্ড, নয়টি ইয়াবা ধ্বংস
Single News Top

রাজশাহী প্রতিনিধি: রাজশাহীর পবা উপজেলায় ইয়াবা সেবনের দায়ে দুই তরুণকে ছয় মাস করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে তাঁদের প্রত্যেককে ১০০ টাকা জরিমানা, অনাদায়ে আরও এক মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। এ সময় জব্দ করা নয়টি ইয়াবা ধ্বংস করা হয়।

সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে এয়ারপোর্ট থানাধীন মহানন্দখালী এলাকায় অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়। পরে পবা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইবনুল আবেদীন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ দণ্ড দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন গোদাগাড়ী উপজেলার ঋষিকুল এলাকার ইনসানের ছেলে হৃদয় (২১) ও সেলিমের ছেলে ইমন (২১)।

ইউএনও জানান, এয়ারপোর্ট থানা-পুলিশ তাঁদের ইয়াবা সেবনের সময় আটক করে। এ সময় তাঁদের কাছ থেকে ১২টি ইয়াবা উদ্ধার করা হয়। ভ্রাম্যমাণ আদালতে অপরাধ স্বীকার করায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী তাঁদের সাজা দেওয়া হয়।

উদ্ধার করা ইয়াবার মধ্যে দুটি সেবন করা হয়েছিল। অবশিষ্ট ১০টির একটি মামলার আলামত হিসেবে সংরক্ষণ করা হয়েছে। বাকি নয়টি উপস্থিত সবার সামনে গুঁড়া করে পানিতে মিশিয়ে ধ্বংস করা হয়।

ইউএনও আরও বলেন, মাদকের বিস্তার রোধে পবা উপজেলায় নিয়মিত অভিযান ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে। মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে। পাশাপাশি মাদক নির্মূলে প্রশাসন, পুলিশ ও সাধারণ মানুষকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

 

 

 

Single News Bottom
আরও পড়ুন : পবা, ইয়াবা, সেবন, দুই, তরুণ, ৬, মাস, কারাদণ্ড

সারাদেশ থেকে আরও দেখুন

নিচে স্ক্রল করলে পরবর্তী সংবাদ আসবে