Below Main Menu
মেনু
News16
শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬, ঢাকা
কনভার্টার

রাজশাহীতে তালা ভেঙে চুরি, তাৎক্ষণিক আটক যুবকের দেড় বছরের কারাদণ্ড

স্টাফ রিপোর্টার প্রকাশ : সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬ 57 বার পঠিত
রাজশাহীতে তালা ভেঙে চুরি, তাৎক্ষণিক আটক যুবকের দেড় বছরের কারাদণ্ড
ছবি : রাজশাহীতে তালা ভেঙে চুরি, তাৎক্ষণিক আটক যুবক
Single News Top

রাজশাহী প্রতিনিধি: রাজশাহী মহানগরীর তেরখাদিয়া স্টেডিয়াম এলাকায় বাসার তালা ভেঙে চুরির সময় স্থানীয়দের হাতে আটক এক যুবককে দেড় বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। সোমবার (২৮ সেপ্টেম্বর) সংক্ষিপ্ত বিচার (সামারি ট্রায়াল) শেষে এ দণ্ডাদেশ দেওয়া হয়।

রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) তথ্য অনুযায়ী, সোমবার সকাল ১১টার দিকে রাজপাড়া থানাধীন তেরখাদিয়া স্টেডিয়াম সংলগ্ন লালন শাহের বাসার নিচতলায় কেউ না থাকার সুযোগে তালা ভেঙে ভেতরে প্রবেশ করেন রাহিদুল ইসলাম (৩০)। তিনি মোটরসাইকেলের ব্যাটারিসহ বিভিন্ন মালামাল চুরি করছিলেন।

এ সময় বাসায় ফিরে লালন শাহের স্ত্রী তাকে চুরিরত অবস্থায় দেখতে পান। তাঁর চিৎকারে পালানোর চেষ্টা করলে স্থানীয় লোকজন ধাওয়া করে রাহিদুলকে আটক করেন। পরে তাঁর কাছ থেকে চুরির কাজে ব্যবহৃত একাধিক চাবি, লোহার শাবল, প্লাস, হাতুড়ি এবং চুরি করা মোটরসাইকেলের ব্যাটারি উদ্ধার করা হয়।

খবর পেয়ে রাজপাড়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে আটক ব্যক্তি ও উদ্ধার করা মালামাল নিজেদের হেফাজতে নেয়। পরে তাঁকে উদ্ধার করা আলামতসহ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আতা উল্লাহর আদালতে হাজির করা হয়।

আদালত মামলাটি আমলে নিয়ে সংক্ষিপ্ত বিচার কার্যক্রম পরিচালনা করেন। এ সময় আসামি রাহিদুল ইসলাম নিজের দোষ স্বীকার করলে আদালত তাঁকে দেড় বছরের কারাদণ্ড দিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

আরএমপি জানিয়েছে, মহানগরীতে অপরাধ দমনে এ ধরনের তাৎক্ষণিক আইনগত ব্যবস্থা অব্যাহত থাকবে।

 

Single News Bottom
আরও পড়ুন : রাজশাহী, তালা, ভেঙে, চুরি, তাৎক্ষণিক, আটক, যুবক, দেড়, বছর, কারাদণ্ড

সারাদেশ থেকে আরও দেখুন

নিচে স্ক্রল করলে পরবর্তী সংবাদ আসবে