Below Main Menu
মেনু
News16
শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬, ঢাকা
কনভার্টার

রাবির জুলাই-৩৬ হলে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ

রাবি প্রতিনিধি প্রকাশ : মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬ 61 বার পঠিত
রাবির জুলাই-৩৬ হলে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ
ছবি : রাবি জুলাই-৩৬ হলের কৃতী শিক্ষার্থী সংবর্ধনা এবং অন্তঃকক্ষ ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার প্রদান করেন উপ-উপাচার্যদ্বয়
Single News Top

রাবি প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) জুলাই-৩৬ হলে কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ও অন্তঃকক্ষ ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় হল মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মো. আব্দুল আলিম ও উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক মামুনুর রশীদ। তাঁরা কৃতী শিক্ষার্থীদের সম্মাননা স্মারক এবং অন্তঃকক্ষ ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।

অনুষ্ঠানে অধ্যাপক মো. আব্দুল আলিম শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, পড়াশোনার পাশাপাশি প্রতিভা বিকাশে সহশিক্ষামূলক কর্মকাণ্ডে অংশগ্রহণের সুযোগ তৈরি করতে হবে। কৃতী শিক্ষার্থীদের পুরস্কৃত করার মাধ্যমে হল কর্তৃপক্ষ অন্য শিক্ষার্থীদেরও অনুপ্রাণিত করেছে বলে উল্লেখ করেন তিনি।

অধ্যাপক মামুনুর রশীদ বলেন, শিক্ষার্থীদের একাডেমিক শিক্ষার পাশাপাশি সামাজিক ও মানসিক বিকাশে সংস্কৃতি ও ক্রীড়াচর্চার গুরুত্ব রয়েছে। জুলাই গণঅভ্যুত্থানে নারীদের, বিশেষ করে নারী শিক্ষার্থীদের অবদানের স্বীকৃতি হিসেবে হলটির নামকরণ জুলাই-৩৬ হল করা হয়েছে বলেও উল্লেখ করেন তিনি। নারী শিক্ষার্থীদের শিক্ষা, গবেষণা ও সমাজের বিভিন্ন ক্ষেত্রে এগিয়ে যাওয়ার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মো. মাহবুবর রহমান, জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক এস এম কামরুজ্জামান, বিভিন্ন হলের প্রাধ্যক্ষসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা।

জুলাই-৩৬ হলের প্রাধ্যক্ষ অধ্যাপক লাভলী নাহার অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
 

Single News Bottom
আরও পড়ুন : রাবি, জুলাই,৩৬, কৃতী, শিক্ষার্থী, সংবর্ধনা, পুরস্কার, বিতরণ

সারাদেশ থেকে আরও দেখুন

নিচে স্ক্রল করলে পরবর্তী সংবাদ আসবে