Below Main Menu
মেনু
News16
শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬, ঢাকা
কনভার্টার

হত্যা মামলায় পান দোকানিকে ফাঁসানোর অভিযোগ

রাজশাহী প্রতিনিধি প্রকাশ : মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬ 60 বার পঠিত
হত্যা মামলায় পান দোকানিকে ফাঁসানোর অভিযোগ
ছবি : হত্যা মামলায় পান দোকানিকে ফাঁসানোর অভিযোগে পরিবারের সংবাদ সম্মেলন
Single News Top

রাজশাহী প্রতিনিধি: রাজশাহীর ডিঙ্গাডোবা এলাকায় সংঘর্ষে মুদিদোকানি বারিউল ইসলাম হত্যা মামলায় পান দোকানি হানিফ আলী ও তাঁর ছোট ভাই রবিউল ইসলামকে আসামি করার প্রতিবাদ জানিয়েছে পরিবার। জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে তাঁদের মামলায় জড়ানো হয়েছে বলে অভিযোগ স্বজনদের। হানিফের মুক্তির দাবিতে সংবাদ সম্মেলন করেছেন তাঁরা।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে নগরীর ভাটাপাড়া পাঠার মোড়ে হানিফের পানের দোকানে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

পরিবারের দাবি, হানিফ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত নন। ঘটনার দিনও তিনি দোকানে ছিলেন এবং পরবর্তী সময়েও নিয়মিত দোকান করেছেন। তাঁর বাবা জামালউদ্দিনের অভিযোগ, জমি নিয়ে একটি পক্ষের সঙ্গে তাঁদের ২০০০ সাল থেকে বিরোধ ও মামলা চলছে। এর জেরেই দুই ভাইকে হত্যা মামলায় আসামি করা হয়েছে।

হানিফের স্ত্রী দুলালীও তাঁর স্বামীকে নির্দোষ দাবি করে বলেন, কারও সঙ্গে তাঁর কোনো বিরোধ নেই। সোমবার সন্ধ্যায় দোকান থেকে তাঁকে আটক করে নিয়ে যাওয়া হয়।

উল্লেখ্য, গত শনিবার দিবাগত রাত পৌনে একটার দিকে ডিঙ্গাডোবা এলাকায় টাকা ভাঙতি ও মাদক কেনাবেচাকে কেন্দ্র করে চণ্ডীপুর ও বাকির মোড় এলাকার লোকজনের মধ্যে সংঘর্ষ হয়। এতে মুদিদোকানি বারিউল ইসলাম নিহত হন। এ ঘটনায় তাঁর স্ত্রী বাদী হয়ে ২০ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ২০ থেকে ৩০ জনকে আসামি করে মামলা করেন।

এদিকে, মামলার আসামি হানিফ আলী ও ইসরাইলকে গ্রেপ্তার করেছে এসআরবি। এর আগে চন্দ্র নামে আরেকজনকে গ্রেপ্তার করে পুলিশ। রাজপাড়া থানার ওসি আবুল কালাম আজাদ জানান, এ ঘটনায় এসআরবি দুজন এবং পুলিশ একজনকে গ্রেপ্তার করেছে। তাঁরা সবাই এজাহারভুক্ত আসামি।

Single News Bottom
আরও পড়ুন : হত্যা, মামলা, পান, দোকান, ফাঁসানো, অভিযোগ, সংবাদ, সম্মেলন

সারাদেশ থেকে আরও দেখুন

নিচে স্ক্রল করলে পরবর্তী সংবাদ আসবে