Below Main Menu
মেনু
News16
শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬, ঢাকা
কনভার্টার

গোদাগাড়ীতে পদ্মার পাড় থেকে ৫২ বোতল ভারতীয় মদ জব্দ

রাজশাহী প্রতিনিধি প্রকাশ : বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬ 52 বার পঠিত
গোদাগাড়ীতে পদ্মার পাড় থেকে ৫২ বোতল ভারতীয় মদ জব্দ
ছবি : গোদাগাড়ীতে আটককৃত ৫২ বোতল ভারতীয় মদ
Single News Top

রাজশাহী প্রতিনিধি: রাজশাহীর গোদাগাড়ীতে পদ্মা নদীর পাড় থেকে ৫২ বোতল ভারতীয় ক্যাপ্টেন মদ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার (৩০ সেপ্টেম্বর) রাত সাড়ে ১২টার দিকে গোদাগাড়ী থানার মাদ্রাসা মোড় নাকম এলাকায় এ অভিযান চালায় রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি)।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বিদিরপুর বিওপির একটি আভিযানিক দল পদ্মা নদীর পাড়ে অবস্থান নেয়। এ সময় এক ব্যক্তিকে বস্তা মাথায় নিয়ে নদী পার হয়ে বাংলাদেশে প্রবেশ করতে দেখে বিজিবি সদস্যরা। তাকে ধাওয়া করলে বস্তাটি ফেলে পালিয়ে যায় ওই ব্যক্তি।

পরে বস্তা তল্লাশি করে ৫২ বোতল ভারতীয় ক্যাপ্টেন মদ জব্দ করা হয়। জব্দ করা মদ গোদাগাড়ী থানায় জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।

এ ঘটনায় জড়িত মাদক কারবারিকে শনাক্ত ও আইনানুগ ব্যবস্থা নিতে গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে বলে জানিয়েছে বিজিবি।

Single News Bottom
আরও পড়ুন : গোদাগাড়ী, পদ্মা, পাড়, থেকে, ৫২, বোতল, ভারত, মদ, জব্দ,

সারাদেশ থেকে আরও দেখুন

নিচে স্ক্রল করলে পরবর্তী সংবাদ আসবে