Below Main Menu
মেনু
News16
শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬, ঢাকা
কনভার্টার

রাবিতে ডিজিটাল সক্ষমতা নিয়ে ইয়থ কানেক্ট প্রকল্পের আলোচনা

রাবি প্রতিনিধি প্রকাশ : বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬ 54 বার পঠিত
রাবিতে ডিজিটাল সক্ষমতা নিয়ে ইয়থ কানেক্ট প্রকল্পের আলোচনা
ছবি : ডিজিটাল রেজিলিয়েন্স শীর্ষক প্রকল্পের আলোচনা সভায় অতিথিবৃন্দ
Single News Top

রাবি প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ব্রিটিশ কাউন্সিলের ‘ইয়থ কানেক্ট: ডিজিটাল রেজিলিয়েন্স’ প্রকল্পের আলোচনা ও অভিজ্ঞতা বিনিময় অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৩০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল অনুষদ গ্যালারিতে এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্রিটিশ কাউন্সিলের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) স্কট ম্যাগডোলনান্ড। বিশেষ অতিথি ছিলেন রাবির উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মো. আব্দুল আলিম, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক মামুনুর রশীদ এবং ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশের অধ্যাপক ড. সুমন রহমান।

অনুষ্ঠানে বক্তারা বলেন, ডিজিটাল প্রযুক্তি মানুষের জীবনযাত্রা সহজ করলেও এর অপব্যবহার নানা চ্যালেঞ্জ তৈরি করছে। এসব চ্যালেঞ্জ মোকাবিলায় প্রযুক্তির দায়িত্বশীল ব্যবহার, সচেতনতা ও ডিজিটাল স্থিতিস্থাপকতা অর্জন জরুরি।

রাবির গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সভাপতি অধ্যাপক মো. সাজ্জাদ হোসেন বকুল স্বাগত বক্তব্য দেন। এ সময় শিক্ষক ও শিক্ষার্থীরা প্রকল্পের অভিজ্ঞতা বিনিময় করেন।

উল্লেখ্য, ব্রিটিশ কাউন্সিলের এ প্রকল্পটি ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশের সহায়তায় রাবির গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ এবং বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের মাধ্যমে বাস্তবায়িত হচ্ছে।

 

Single News Bottom
আরও পড়ুন : রাবি, ডিজিটাল, সক্ষমতা, ইয়থ, কানেক্ট, প্রকল্প, আলোচনা

সারাদেশ থেকে আরও দেখুন

নিচে স্ক্রল করলে পরবর্তী সংবাদ আসবে